এইদিন বিনোদন ডেস্ক,২২ অক্টোবর : চোখ ধাঁধানো হীরার দ্যুতি, দুর্লভ রত্নের জাঁকজমক যা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে! ফ্যাশন জগতের বহু প্রতীক্ষিত মঞ্চে, বিখ্যাত উদ্যোক্তা ও মডেল কাইলি জেনার ইতিহাসে আগে কখনও দেখা যায়নি এমন এক বিলাসবহুল রূপে আবির্ভূত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। ৪২০ কোটি টাকা মূল্যের হাজার হাজার হীরা খচিত একটি দুর্লভ ব্রা পরে তিনি যখন র্যাম্পে হেঁটেছেন, তখন পুরো বিশ্ব বিস্ময়ে তা দেখেছে।
কেন এত দাম ওই বিশেষ ব্রা’র ?
কারন এতে কোনো প্রচলিত কাপড় ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ ১৮ ক্যারেট সাদা ও হলুদ সোনার ফ্রেমে মোট ১,৩৭৩.৩৯ ক্যারেট ওজনের ৪,৪১০টি প্রাকৃতিক হীরা বসানো হয়েছে। এছাড়াও, এই ব্রা-টির কেন্দ্রে ৭৫.৫৪ ক্যারেট ওজনের একটি অত্যন্ত বিরল রেডিয়েন্ট-কাট ফ্যান্সি ভিভিড হলুদ হীরা খচিত রয়েছে। শুধুমাত্র এই একটি হীরার আনুমানিক মূল্য প্রায় ১৮০ কোটি টাকার অধিক ।
তাছাড়া, এই রত্নখচিত ব্রা-টি তৈরি করতে ১৫ জন দক্ষ কারিগর ১,০০০ ঘণ্টারও বেশি সময় ধরে পরিশ্রম করেছেন। এতে প্রায় ৩,২১৮টি অংশ রয়েছে এবং এটি পরার সময় শরীরের নড়াচড়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে।
উল্লেখ্য, ভিক্টোরিয়াস সিক্রেট ২০১৮ সালের পর তাদের ঐতিহ্যবাহী ফ্যান্টাসি ব্রা শো বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন, ৮ বছর পর, কাইলি জেনারের র্যাম্পে অভিষেকের মাধ্যমে এটি জাঁকজমকপূর্ণভাবে পুনরায় চালু করা হয়েছে। এদিকে, জানা গেছে যে প্রদর্শনীর পর বিরল এই গহনাটি নিউ ইয়র্কের জ্যাকব অ্যান্ড কো বুটিকে একজন ব্যক্তিগত ক্রেতার কাছে বিক্রি করা হবে।
এর আগে, ২০০০ সালে মডেল জিজেল বুন্ডচেনের পরা ১৫০ কোটি টাকা মূল্যের রেড হট ফ্যান্টাসি ব্রা-টিই ছিল সবচেয়ে দামী। কিন্তু বর্তমান নতুন ডিজাইনটি তার তিনগুণ মূল্যে পুরোনো রেকর্ডটি ভেঙে দিয়েছে।সব মিলিয়ে, ফ্যাশন শো-তে কাইলি জেনার যখন একটি সাদা ডানাযুক্ত ও জমকালো গাউন পরে র্যাম্পে আসেন, তখন এই হীরার ব্রা-টি সারা বিশ্বের ফ্যাশনপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।।
