এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২১ অক্টোবর : নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে রেস কোর্স রোডের প্রায় ১০০ একর এলাকা খালি করা হচ্ছে। দুটি মন্দির এবং একটি অননুমোদিত মসজিদ উচ্ছেদের নোটিশ পেয়েছে, তবুও বাম-ইসলামপন্থী মহল বেছে বেছে শুধু মসজিদটির নাম উল্লেখ করে ক্ষোভ উসকে দেওয়ার কাজ করছে বলে অভিযোগ ।
দিল্লির রেসকোর্স মসজিদের কাছে ৭০০-রও বেশি পরিবারের অবৈধ সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দু ও মুসলিম উভয়ের বাড়িঘর রয়েছে । কংগ্রেসের সংখ্যালঘু তোষণের কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এতদিন ধরে অবৈধ দখলদারি বজায় ছিল অভিযোগ । তার মধ্যে ১২৫ বছরের পুরোনো একটি মসজিদ রয়েছে বলে দাবি করা হচ্ছে । কর্তৃপক্ষ ছয় দিনের উচ্ছেদ নোটিশ জারি করেছে বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে,চলতি মাসের শুরুতে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধার সম্মুখীন হতে হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি সরকারি জমি দখল করে আছে। মসজিদের প্রতিনিধিরা এর ওয়াকফ মর্যাদা এবং নয়াদিল্লির ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে এই দাবি অস্বীকার করেছেন।এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ কামনা করছেন ।।
