• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজয়া দশমীর দিন পূজামণ্ডপে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করলে মারধরের অভিযোগ, তৃণমূল নেতার দুই সঙ্গীকে গণধোলাই 

Eidin by Eidin
October 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বিজয়া দশমীর দিন পূজামণ্ডপে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করলে মারধরের অভিযোগ, তৃণমূল নেতার দুই সঙ্গীকে গণধোলাই 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২১ অক্টোবর : আজ বুধবার বিজয়া দশমীর দিন সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি পূজামণ্ডপে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে । এক ব্যক্তি প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ।  ঘটনাটি ঘটেছে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার ইন্দ্রপুরীতে । খবর পেয়ে পুলিশ এলে অভিযুক্তরা পালিয়ে যায় । এরপর পুলিশ ওই তৃণমূল নেতার দুই সাগরেদকে বাড়ি থেকে বের করে আনলে ক্ষিপ্ত জনতা তাদের পিটিয়ে দেয় । শেষ পর্যন্ত পুলিশ তাদের কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায় ৷ এই ঘটনায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে কিনা জানা যায়নি । পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে খুৃঁজছে । 

ঘটনাটি ঘটেছে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার ইন্দ্রপুরীর একটি পূজামণ্ডপে । পূজো কমিটির সদস্য গৌতম সরকারের কথায়,’তখন বিজয়ার অঞ্জলি চলছিল । সেই সময় স্থানীয় তৃণমূল নেতা টুবাই ধর দলবল নিয়ে এসে হুমকি দেখাতে শুরু করে । তারই মাঝে একই পাড়ার বাসিন্দা এক মহিলার সঙ্গে সে খারাপ ব্যবহার করলে আমি বাধা দিতে যাই । সেই কারনে আমার ডান দিকের চোকের নিচে মেরে ফাটিয়ে দেয় ।’

কাকলী ঘোষ নামে ওই মহিলা বলেন,’টুবাই আমাকে জিজ্ঞেস করে, “বউদি দাদা কোথায় ?” আমি কি দরকার জানতে চাই৷ তখন সে আমায় অশ্রাব্য ভাষায় কথা বলে এবং আমাকে অশালীন ভাবে স্পর্শ করে । আশপাশের লোকজন প্রতিবাদ করলে টুবাইয়ের দলবল তাদের এলোপাথাড়ি মারধর করে ।’

কাকলীদেবীর স্বামী ডঃ নিবিড় ঘোষ বলেন,’টুবাই স্থানীয় তৃণমূল নেতা । একজন কুখ্যাত দুষ্কৃতী । গভীর রাত পর্যন্ত দলবল নিয়ে পাড়ায় মদ্যপান করে৷ ঘরবাড়িতে মদের বোতল ও বিড়িসিগারেট ছুড়ে উতপাত করে ।  তৃণমূলের আমল থেকে ওর অত্যাচার চলছে । এখন আমরা ওর অত্যাচার থেকে নিষ্কৃতি চাই ।’

স্থানীয় সূত্রে খবর,আগে পাড়ার দুর্গাপূজা পরিচালনা করত ওই তৃণমূল নেতা । কিন্তু রাজ্যে পালাবদলের পর তাকে সরিয়ে ক্লাব পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অন্যজনকে । যেকারণে সে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

বিসর্জনের সময় একমাত্র সনাতনীরাই প্রতিমায় হাত দেবেন : ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ২ কিশোরীকে গনধর্ষণ, গ্রেপ্তার ২, পলাতক আরও ২ : জানালেন আইনজীবী 

Next Post
ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ২ কিশোরীকে গনধর্ষণ, গ্রেপ্তার ২, পলাতক আরও ২ : জানালেন আইনজীবী 

ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ২ কিশোরীকে গনধর্ষণ, গ্রেপ্তার ২, পলাতক আরও ২ : জানালেন আইনজীবী 

No Result
View All Result

Recent Posts

  • নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের কাছে রেস কোর্স রোডের প্রায় ১০০ একর এলাকা জুড়ে অবৈধ নির্মানের উপর চলছে বুলডোজার ; মন্দির ভাঙা পড়লেও বামপন্থীদের নজরে পড়ছে খালি মসজিদ 
  • ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবিলার সমালোচনার নিন্দা করে ‘জাতিসংঘ বিশেষজ্ঞ’ শব্দটিকে একটি ‘স্ববিরোধী শব্দগুচ্ছ’ বলে অভিহিত করেছেন মার্কো রুবিও   
  • ঠাকুর দেখে রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ভাতারের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু
  • ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ২ কিশোরীকে গনধর্ষণ, গ্রেপ্তার ২, পলাতক আরও ২ : জানালেন আইনজীবী 
  • বিজয়া দশমীর দিন পূজামণ্ডপে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করলে মারধরের অভিযোগ, তৃণমূল নেতার দুই সঙ্গীকে গণধোলাই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.