এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ নভেম্বর : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি দেশে ফিরতে প্রস্তুত। বাংলাদেশে গেলে তাঁকে হত্যা বা নির্যাতন করা হবে, কিন্তু তিনি ফিরবেনই । তিনি বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমি জানি যে, দেশে ফিরলেই তারা আমাকে হত্যা করবে অথবা গ্রেপ্তার করে নির্যাতন করবে। কিন্তু আমি মনস্থির করে ফেলেছি। কী হতে চলেছে সে সম্পর্কে আমি অবগত। তাসত্ত্বেও নিজের দেশে ফেরাটা আমার দায়িত্ব।’
শেখ হাসিনা এর আগে জানিয়েছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজনৈতিক প্রতিবন্ধকতা বা নিজের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত নন এবং জনগণের পাশেই থাকতে চান।
শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন। তবে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে জিহাদি ছাত্র আন্দোলনের মুখে তিনি ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন । বিক্ষোভ দমনে ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। যদিও বর্তমান বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, ভারতে তাঁর আশ্রয় নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য রয়েছে।।

