• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গড়ে ওঠা অনাথ আশ্রমের দুর্গাপূজা বন্ধ, মন খারাপ শিশুদের 

Eidin by Eidin
October 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গড়ে ওঠা অনাথ আশ্রমের দুর্গাপূজা বন্ধ, মন খারাপ শিশুদের 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : দুর্গাপূজা মানেই মন্ত্রী,পুলিশ-প্রশাসন, সংবাদ মাধ্যমের আনাগোনা । প্রচুর মানুষের ভিড় । চারদিন হৈ-হুল্লোড়,সকলের সঙ্গে পাতপেড়ে বসে খাওয়া দাওয়া । বিগত ৬ বছর ধরে দুর্গাপূজার সময় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর দামোদর পাড়া অনাথ আশ্রমের এটাই ছিল চেনা ছবি ।  ছিল কিন্তু এবারের দুর্গাপূজার সময় ধু ধু করছে অনাথ আশ্রম । শিশুদের মুখ ভার । কারন তাদের “মন্ত্রী দাদু” অর্থাৎ স্বপন দেবনাথের নাকি শরীর খারাপ । তাই এবারে দুর্গাপূজাও বন্ধ। সরকারি অনুদানও ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ । কিন্তু সত্যিই কি স্বপন দেবনাথ অসুস্থ নাকি পালাবদলের জন্য দামোদর পাড়া অনাথ আশ্রমের দুর্গাপূজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল ?  এই প্রশ্নের উত্তর অজানা । 

পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার বিদ্যানগর এলাকায় রয়েছে “দামোদরগাড়া সমাজ কল্যাণ হোম” নামে ওই অনাথ ও বৃদ্ধাশ্রমটি । কিশোর কিশোরী মিলে ১৫ জন আবাসিক আছে । আশ্রম পরিচালনার জন্য রয়েছেন আরও ৫ জন । প্রায় ছয় বছর আগে এই আশ্রমে দুর্গাপুজোর সূচনা করেছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ। আশ্রমের অনাথ শিশুরা তাঁকে “দাদু” বলেই সম্বোধন করে । মাটির প্রতিমায় পুজোর পাশাপাশি আশ্রমের শিশুদের নিয়ে আয়োজন করা হতো জীবন্ত দুর্গাপুজোরও। পুজোর বিভিন্ন দিনে আশ্রমে হাজির হতেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিক, শিল্পপতি এবং এলাকার বহু মানুষ। অনাথ শিশুদের ঘিরে এই পুজো ধীরে ধীরে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল।

কিন্তু সেই পরিচিত ছবিটাই এবার উধাও। জানা গিয়েছে, এ বছর আশ্রমে দুর্গাপুজোর আয়োজন করা হয়নি। আশ্রম সূত্রে দাবি, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের অসুস্থতার কারণেই এবার পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরী সুমি মান্ডি বলে,’প্রতি বছর দুর্গাপূজার সময় খুব আনন্দ হয় । কিন্তু এবারে দাদুর শরীর খারাপ । তাই পূজো হচ্ছে না । দাদু অসুস্থ,আমরা কি করে আনন্দ করি ।’ ছোট্ট কিশোরী পূজাকে দেখা গেল কাঁদোকাঁদো মুখে ফাঁকা আশ্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে । একই অবস্থা অনান্য শিশুদেরও । 

ফাইল ছবি

আজ শনিবার, সপ্তমীর দিন দামোদর পাড়ার ওই আশ্রমে গিয়ে দেখা গেল সম্পূর্ণ বিপরীত ছবি। আশ্রম চত্বরে পুজোর কোনও আড়ম্বর নেই। নেই প্রতিমা, নেই কোনো ব্যস্ততা, নেই উৎসবের চেনা পরিবেশ। ছয় বছরের পরিচিত উৎসব বন্ধ থাকায় আশ্রমের শিশুদের মধ্যেও যেন বিষণ্ণতার ছাপ। কিন্তু কেন বন্ধ হলো এই পুজো? আগামী দিনে কি ফের পুরনো ঐতিহ্যে ফিরবে দামোদর পাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব? এই প্রশ্নগুলিই এখন ঘুরছে আশ্রমের  শিশুগুলো ও এলাকায় । যদিও এ বিষয়ে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে আশ্রমের ম্যানেজার সমীর মুখার্জি জানান,স্বপন দেবনাথের ডায়ালিসিস চলছে । আজও ডায়ালিসিস করতে যেতে হয়েছে তাকে । তাই তার অসুস্থতার জন্য এবারে পূজো বন্ধ রাখা হয়েছে । সরকারি এক লক্ষ টাকা অনুদানও ফিরয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন । কিন্তু ম্যানেজার যাই দাবি করুন না কেন, স্বপন দেবনাথের “দামোদরগাড়া সমাজ কল্যাণ হোম”-এ এবারে দুর্গাপূজার আয়োজন না করার বিষয়ে শুরু হয়েছে জল্পনা ।। 

Tags: BurdwanDurgapuja 2026Swapan Debnath orphanage DurgapujaWest Bengal
Previous Post

প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 

No Result
View All Result

Recent Posts

  • রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গড়ে ওঠা অনাথ আশ্রমের দুর্গাপূজা বন্ধ, মন খারাপ শিশুদের 
  • প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 
  • হংকং সিক্সেস ২০২৬: ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় অধিনায়ক হলেন আরসিবি খেলোয়াড় ক্রুনাল পান্ডিয়া
  • বাংলাদেশি অভিনেত্রী পরীমনি আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষিপ্ত নায়িকা বললেন : “তোরা হচ্ছিস সেই চরিত্রের যারা নিজের মা- বাবার….” 
  • গগনযান মডিউল পৃথকীকরণ ব্যবস্থাকে অনুমোদন দিয়েছে ইসরো ; প্রথম মনুষ্যবিহীন মিশন জি-১ ২০২৬ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.