• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 

Eidin by Eidin
October 16, 2026
in খেলার খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৬ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আর্শদিপ সিংকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে । তার পরিবর্তে এই সিরিজ নির্ধারণী ম্যাচে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছে । ইতিমধ্যেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে । বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে,“আর্শদিপের চোট থেকে সেরে ওঠার অগ্রগতি বিবেচনায় নিয়ে ম্যাচের আগে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এখন ২-২ সমতায়। বেঙ্গালুরুতে শনিবার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। হায়দরাবাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান আর্শদিপ। শামার জোসেফের একটি বলের আঘাতে কাঁধে চোট পান তিনি। এরপর আর্শদিপ আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি । তিনি রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ায় দুই বল বাকি থাকতে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের ২৪৭ রান তাড়া করতে গিয়ে ২২৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। বোলিংয়ে এক উইকেট নেওয়া আর্শদিপ মাত্র ৪ বল খেলে করেন ৫ রান।

এদিকে, অনেক আলোচনার পর গত ৬ অক্টোবর চার বছরের অপেক্ষা শেষে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরেন ৩৬ বছর বয়সি ভুবনেশ্বর। চলতি মাসের শেষ দিকে নিউ জিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা  টি-২০ সিরিজের দলে তাকে রাখা হয়েছে।একসময় ভারতের তিন সংস্করণের দলেই নিয়মিত ছিলেন ভুবনেশ্বর। সময়ের সাথে সাথে তিনি জায়গা হারান সব সংস্করণ থেকেই। ভারতের হয়ে ২১ টেস্টের সবশেষটি খেলেন ২০১৮ সালে, ১২১ ওয়ানডের সবশেষটি ২০২২ সালে। ওই বছরই শেষবার টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

জাতীয় দলে ডাক পাওয়ার পর গত সপ্তাহে ফিটনেস পরীক্ষার জন্য বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দেন ভুবনেশ্বর। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বোলিং নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এই সংস্করণে সবশেষ গত সেপ্টেম্বরে মাঠে নামেন ডানহাতি পেসার, ইউপিটি টোয়েন্টি লিগে।

নিউজিল্যান্ড সফরের দলে আছেন আর্শদিপও। তার চোট এমন সময়ে এসেছে, যখন অন্য পেসারদের চোটের কারণে ওয়ানডে দল গঠন নিয়েও ভাবতে হচ্ছে ভারতের নির্বাচকদের। চোট পাওয়া পেসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাসিদ্ধ কৃষ্ণা ও হর্শিত রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম চারটি টি-২০ খেলেছেন আর্শদিপ, নিয়েছেন পাঁচ উইকেট। শেষ ম্যাচের দলে ভুবনেশ্বর ও আর্শদিপ ছাড়া বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন নিতিশ কুমার রেড্ডি ও শিবম দুবে।

শেষ টি-২০ দলে ভারতীয় একাদশ : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিষেক শার্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, নিতিশ কুমার রেড্ডি, আর্শদ্বীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, নমন ধির এবং ভুবনেশ্বর কুমার।

Tags: Sports News
Previous Post

‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 

Next Post

দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 

Next Post
দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 

দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
  • ‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 
  • তিন বছর আগে গাজলে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল মালদার আদালত 
  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.