এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ অক্টোবর : এক অন্তঃসত্ত্বা তরুনী সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস নেতা রাহুল গাঁধির বিরুদ্ধে । ওয়ান ইন্ডিয়ার সাংবাদিক রিচা পরাশর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে । সাংবাদিক নিজে ঘটনার পর সুপ্রিম কোর্টের সামনে থেকে একটি ভিডিও বার্তায় কংগ্রেসের ওই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন,’যে কংগ্রেস একজন মহিলা সাংবাদিকের উপর আক্রমণ করে তারাই আবার নারী নিরাপত্তার কথা বলে চিৎকার করে !’
রিচা পরাশর সন্ধ্যার দিকে একটা ভিডিওতে কাঁদতে কাঁদতে জানান,এখন তিনি সুপ্রিম কোর্টের সামনে রয়েছেন । সোমবার রাহুল গাঁধি যখন মিছিল করে সুপ্রিম কোর্টের সামনে যাচ্ছিলেন তখন তিনি তার কাছাকাছি ছিলেন । সেই সময় রাহুল গাঁধি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । তার হাত ও হাঁটুতে আঘাত লাগে । হাত ছড়ে যায় । তবে মোটা জিন্সের প্যান্ট পরে থাকায় হাঁটুতে কোনো ক্ষত হয়নি, কিন্তু হাড়ে চোট লাগে । পাশাপাশি তার আইফোনের স্ক্রীন ভেঙে গেছে বলেও জানান তিনি । তার আরও অভিযোগ, তিনি নিচে পড়ে যাওয়ার পর তাকে সাহায্য করা তো দুরের কথা, রাহুল গাঁধির সাঙ্গপাঙ্গরা তাকে অকথা কুকথা বলতে থাকে । এরপর তিনি বলেন,’যে কংগ্রেসের নেতা একজন মহিলা সাংবাদিকের সঙ্গে এমন বর্বরোচিত আচরণ করে,সেই কংগ্রেস আবার নারী সুরক্ষার কথা বলে !’
প্রসঙ্গত,মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো সোমবার সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করে । এই মিছিলে মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কংগ্রেস নেতা রাহুল গাঁধি, প্রিয়াঙ্কা ভাদ্রা, শশী থারুর, শচীন পাইলট ও মুকুল ওয়াসনিক, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান তেজস্বী যাদবসহ তাদের দলবল।
মিছিলে রাহুল গাঁধির আচার আচরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন । কারন ভিড়ের মাঝে তাকে আশপাশের লোকজনদের কনুই দিয়ে আঘাত করতে দেখা যায় । তবে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তা হল কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে রাহুল গাঁধির আচরণ । ভিড়ের মধ্যে ডিকে শিবকুমার আগে আগে যাওয়ার চেষ্টা করলে রাহুল গাঁধি তার জামা টেনে ধরে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেন ।
বিজেপি এই ভিডিওটি শেয়ার করেছে, তারা ব্যঙ্গ করে বলেছে, “রাহুল গাঁধির কাছ থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের প্রতি কোনো সম্মান নেই, পুরোপুরি অসম্মান!” একই ভিডিও কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারাস্বামীর ভক্তরাও শেয়ার করে বলেছেন, এবং দিল্লিতে বান্দেকে এই সম্মান দেওয়া হচ্ছে! কথাটা গায়ে বিঁধেছে। অনেকে বলছে এহেন আচরণ কংগ্রেসের বর্ষীয়ান নেতা রাহুল গাঁধির হতাশার লক্ষণ ।।

