এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ অক্টোবর : আমেরিকার রাজধানী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস । তাকে একজন হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়ার সময় একদল প্রবাসী বাংলাদেশি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় । তারা বলেন,’এই সন্ত্রাসী, তুই কেন এসেছিস এখানে ? বাংলাদেশকে শেষ করে দিলি ।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে । যেটা জানা যাচ্ছে যে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে । তখন সবেমাত্র কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছান মহম্মদ ইউনূস । পরে হুইলচেয়ারে করে বিমানবন্দরের বাইরে যাওয়ার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান । তাঁরা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ এবং ‘গো ব্যাক’ বলতে বলতে ইউনূসের পিছু নেয় । বিক্ষোভকারীরা বলেন,’তুই একটা সন্ত্রাসী । বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছিস । কেন এখানে এসেছিস ?’
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের সময় মহম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন লামিয়া মোর্শেদ। পরিস্থিতির মধ্যে তাঁরা দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান ।তবে বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি ।।

