এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ অক্টোবর : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ‘আরশোলা’দের কথিত আন্দোলনে সামিল হয়ে শনিবার রাতে কলকাতা ফিরিতেই ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ অভিষেক ব্যানার্জিকে হাজিরার নোটিশ ধরিয়ে এলো শেক্সপিয়র সরণি থানার পুলিশ । আগামী কাল সোমবারই হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে । গত ২৭ আগস্ট ক্যামাকস্ট্রিটে অভিষেকের অফিসের বেআইনি বিলবোর্ড খুলতে গেলে পুরসভার কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগ ওঠে অভিষেক ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে । দু’দিন আগেই অভিষেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিলেন আধিকারিকরা । কিন্তু বাড়িতে কেউ না থাকায় নোটিস না দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে । আজ রবিবার সকালে ফের পুলিশ আধিকারিকরা অভিষের বাড়িতে যান । প্রায় মিনিট ২০ অপেক্ষার পর বাড়ির সদর দরজা খোলা হলে পরিবারের হাতে হাজিরার সমন তুলে দিয়ে আসেন তদন্তকারীরা।
ক্যামাক স্ট্রিটের অভিষেকের অফিসে বেআইনি বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ।অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। করা হয় মারধরও। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করে কলকাতা পুরসভা। অভিযোগপত্রে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। গত বুধবারও পুলিশের একটি দল তাঁর বাড়ি গিয়েছিলো, কিন্তু সেইসময় তিনি দিল্লিতে থাকায় নোটিস না দিয়েই ফিরে আসতে হয়েছিল। অবশেষে আজ ফের পুলিশ গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে ।।

