• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টেকনিশিয়ান থেকে রাতারাতি এমবিবিএস ডাক্তার ! ঢুকে পড়েছে সরকারি চিকিৎসা পরিষেবাতেও, রাজ্যে পাঁচ ভুয়ো ডাক্তার ধরা পড়ার পর পূর্বতন সরকারের আমলের আর এক চাঞ্চল্যকর কীর্তি ফাঁস 

Eidin by Eidin
September 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
টেকনিশিয়ান থেকে রাতারাতি এমবিবিএস ডাক্তার ! ঢুকে পড়েছে সরকারি চিকিৎসা পরিষেবাতেও, রাজ্যে পাঁচ ভুয়ো ডাক্তার ধরা পড়ার পর পূর্বতন সরকারের আমলের আর এক চাঞ্চল্যকর কীর্তি ফাঁস 
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ সেপ্টেম্বর : শুধু শিক্ষক নিয়োগেই দুর্নীতি নয়,পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুযোগে বহু অযোগ্য রাতারাতি বনে গেছে চিকিৎসক !  পালাবদলের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই একের পর এক অনিয়ম প্রকাশ্যে আসছে ৷ পশ্চিমবঙ্গে এমন ৫ জন ভুয়ো ডাক্তার ধরা পড়েছে, যাদের চিকিৎসক হওয়ার নুন্যতম যোগ্যতা পর্যন্ত নেই । সেই পাঁচজনের মধ্যে তিনজন  সরাসরি  সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করে ফেলেছেন।বাকি দু’জন আবার বঙ্গের বিভিন্ন এলাকায় বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা করছেন। এমনকি টেকনিশিয়ান হিসেবে কাজ করা এক ব্যক্তি রাতারাতি এমবিবিএস ডাক্তার বনে গিয়ে  চিকিৎসা করে যাচ্ছেন।এমন কাণ্ড ঘিরে তোলপাড় পড়তেই নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।


ভুয়ো ডাক্তারদের চিহ্নিত করার  বিষয়টি নিয়ে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যাণ্ড নার্সিংহোম’ (এপিএইচএন)-এর সম্পাদক ডঃ  রাজীব পাণ্ডের দাবি,বিহার মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো শংসাপত্র দেখিয়ে তিনজন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে চিকিৎসার লাইসেন্স নিয়েছিলেন। বিষয়টি সামনে আসতেই চিকিৎসক মহলে তোলপাড় পড়ে গেছে ।

সংগঠনটির দাবি, অভিযুক্তদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার প্রায় ২৫-২৬টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন। অন্য একজন উত্তর ২৪ পরগনার বারাসতে একটি নার্সিংহোম চালানোর পাশাপাশি কলকাতার উপকণ্ঠ নিউ টাউনে একটি ’ডার্মা ক্লিনিকও’ চালান বলে অভিযোগ। একই ব্যক্তি কীভাবে গাইনি এবং ডার্মাটোলজি দুই ক্ষেত্রেই চিকিৎসা করেন,তা নিয়ে চিকিৎসকদের অনেকেই প্রশ্ন তুলেছেন।এপিএইচএনের আরও  অভিযোগ, অভিযুক্ত ওই দুই চিকিৎসক স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।পাশাপাশি আরও তিনজন ভুয়ো চিকিৎসক সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন বলেও দাবি সংগঠনের।

ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন এপিএইচএনের সম্পাদক রাজীব পাণ্ডে।ডাক্তার পরিচয়ধারী ওই সব ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও মেডিক্যাল রেজিস্ট্রেশনের বৈধতা পরীক্ষা করাও জরুরি বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।।

Tags: BurdwanFake DoctorWestbengal
Previous Post

“কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন”-এর জন্য গ্রিক বিশপকে হত্যার পর বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনে তুর্কির মুসলিমরা ; অটোমান শাসকদের যে নৃশংসতা আজও মানুষকে শিহরিত করে 

Next Post

জেলা স্কুল নারী ক্যারাটে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হল বর্ধমান শহরে 

Next Post
জেলা স্কুল নারী ক্যারাটে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হল বর্ধমান শহরে 

জেলা স্কুল নারী ক্যারাটে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হল বর্ধমান শহরে 

No Result
View All Result

Recent Posts

  • ‘সর্বোচ্চ নেতাকে অপমান করার’ অভিযোগে ৩৩ বছর বয়সী ব্লগারের মৃত্যুদণ্ড দিল ইরান 
  • দিশা সালিয়ানের মৃত্যু মামলায়  আদিত্য ঠাকরে ও রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 
  • “টুকরে টুকরে গ্যাং” রূপী “অসুরদের থেকে “সাবধান” করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 
  • লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.