এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ সেপ্টেম্বর : মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে হিন্দু প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশের শায়েস্তাগঞ্জের এক মুসলিম তরুনী । বিয়ের পর শাঁখা-সিঁদূর পরে স্বামীর সাথে হাসি মুখে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় । হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেউড়াউটফুল গ্রামের এই ঘটনাটি ঘিরে কট্টরপন্থীদের মধ্যে তোলপাড় পড়ে গেছে।
জানা গেছে,দেউড়াউটফুল গ্রামের বাসিন্দা মরহুম মোঃ আব্দুল হকের মেয়ে নাদিয়া ইসলাম (২০) । পার্শ্ববর্তী গ্রামের বিনোদ দেবনাথের ছেলে বিকাশ দেবের (৩২) সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু তাদের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ায় নাদিয়ার পরিবার । ফলে সম্প্রতি তিনি প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেন।
নাদিয়া জানান, তিনি সজ্ঞানে এবং স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেছেন ও প্রেমিক বিকাশ দেবকে বিয়ে করেছেন। তাদের এই আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে উভয় পরিবারের উত্তেজনার সৃষ্টি হলেও স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসি বলেন বিকাশ অত্যান্ত ভদ্র ছেলে তাকে তারা বহুদিন ধরে চেনেন জানেন । সর্বোপরি নাদিয়াও প্রাপ্তবয়স্কা হওয়ায় তাদের এই সিদ্ধান্তে আইনগত কোনো বাধা নেই।।

