• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের সিলেটে অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার ৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন 

Eidin by Eidin
September 6, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের সিলেটে অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার ৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৬ সেপ্টেম্বর : ফের এক হিন্দু পরিবারকে খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে । এবারে সিলেটের জকিগঞ্জে নিজ বাসস্থানে খুন হয়ে গেলেন এক অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার চার বছরের মেয়ে । শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় নিজ ঘরে চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । 

জানা গেছে,নিহত চম্পা রাণী দাশের স্বামী রতন দাশ পেশায় ব্যবসায়ী । জকিগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুর রাজ্জাক বলেন,উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় তাদের বাড়ি । শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির একটি ঘরে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । নিহত রতন দাসের খুড়তুতো ভাই সজল দাস জানান, বাড়ির একটি ঘর থেকে চম্পা রানি ও তার মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।”

Previous Post

মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 

Next Post

প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”

Next Post
প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”

প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : "সরকার আমার সংসার গড়ে দিক"

No Result
View All Result

Recent Posts

  • প্রেমের ফাঁদে পড়ে স্বামীকে ডিভোর্স, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে ২ সন্তানের জননীর আবেদন : “সরকার আমার সংসার গড়ে দিক”
  • বাংলাদেশের সিলেটে অন্তঃসত্ত্বা হিন্দু বধূ ও তার ৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন 
  • মান্দারমণির রিসর্টে পর্যটকদের উপর হামলার অভিযোগ, ঘটনার সূত্রপাতের বিষয়ে সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা 
  • দেরাদুন ও হলদওয়ানিতে আরও ৫টি অবৈধ মাদ্রাসা সিল করেছে উত্তরাখণ্ড সরকার
  • ‘কালীঘাট তৃণমূল’-এর প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.