• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এই দেশ আকবরের নয় রঘুবরের দেশ, পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবেই” : ভবিষ্যৎবাণী করলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী 

Eidin by Eidin
September 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“এই দেশ আকবরের নয় রঘুবরের দেশ, পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবেই” : ভবিষ্যৎবাণী করলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী 
4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : রাজ্যে পালাবদলের পর “বাম বনাম রাম”-এর লড়াই জমে উঠেছে । কারন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তথাকথিত ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন ক্ষমতায় ছিল, ততদিন কার্যত শীতঘুমে ছিল সিপিএম । কিন্তু হিন্দুত্ববাদী সরকার আসার পর থেকে তারা খোলস ছেড়ে বেরিয়ে এসেছে । পুরনো এজেন্ডাকে সামনে রেখে শুরু করেছে তাদের প্রচার । পালটা হিন্দুত্ববাদকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে শাসকদল গেরুয়া শিবির । শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দুদের সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হিন্দু ধর্মীয় পূজাবার্বগুলি । তারই পরম্পরায় শুক্রবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব । হাওড়ার লিলুয়ায় জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে এসে বাগেশ্বর ধামের মহারাজ কথাবাচক ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন,’এই দেশ আকবরের নয় রঘুবরের দেশ ।’ পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণী করেন, ‘পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে৷’

শুক্রবার হাওড়ার লিলুয়ার আয়োজিত ‘শ্রী হনুমান কথা ও দিব্য দরবার’-এ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারারীর উপস্থিতিতে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেন, “এই দেশ আকবরের নয়,রঘুবরের দেশ । একটা সময় ছিল যখন এখানে বাবরের নামে কিছু তৈরি করা হচ্ছিল । এবার যা কিছু তৈরি হব সেগুলো হবে রঘুবরের নামে”৷  তিনি মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের “বাবরি মসজিদ” তৈরির উদ্যোগকে ইঙ্গিত করে বলেন,’একটা সময় ছিল যখন এখানে বাবরের নামে কিছু তৈরি করা হচ্ছিল । কিন্তু এরপর থেকে এখানে যা কিছু হবে তা সব রঘুবরের(শ্রীরাম) নামে হবে ।’ তিনি আরও বলেন,”দাদার(মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) হিন্দুত্বের উপর পুরো বিশ্বাস আছে যে, পশ্চিমবঙ্গ গেরুয়া ময় তো হল এবার রামময় হবে । পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে ।”

ধর্মান্তরিতদের ফিরয়ে আনতে (ঘর বাপসি) উদ্যোগী হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । সেই সাথে তিনি বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে লাগাতার তাঁর “দরবার”-এর আয়োজন করা আহ্বান জানান । মুখ্যমন্ত্রীও ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে এরাজ্যে আরও বেশি দরবার করার জন্য আবেদন জানিয়েছেন । উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক ধর্মান্তরিত করার ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ উঠছে । জায়গায় জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি রুখে দাঁড়ালে পুলিশ পদক্ষেপও নিচ্ছে। অভিযোগ যে, টাকার ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মূলত দরিদ্র হিন্দুদের ধর্মান্তকরণের ফাঁদে ফেলা হচ্ছে । এই কারনে ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন আনার দাবি উঠছে । এই বিষয়ে মুখ্যমন্ত্রী অধিকারীও এই আইন আনার বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন।। 

Previous Post

ফিলিস্তিনপন্থী ২ সমকামীকে গুলি করে মেরে ফেলেছে গাম্বিয়ার ইসলামপন্থী অভিবাসী ; মৃতদের মধ্যে রয়েছেন উগ্র বামপন্থী ক্যামেরন ক্যাপারা

Next Post

পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে  মহারাষ্ট্রের দুর্গ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন কুস্তিগীর ; তিন শিশুসন্তানের মধ্যে ২জন মৃত ও একজনের অবস্থা আশঙ্কাজনক

Next Post
পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে  মহারাষ্ট্রের দুর্গ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন কুস্তিগীর ; তিন শিশুসন্তানের মধ্যে ২জন মৃত ও একজনের অবস্থা আশঙ্কাজনক

পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে  মহারাষ্ট্রের দুর্গ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন কুস্তিগীর ; তিন শিশুসন্তানের মধ্যে ২জন মৃত ও একজনের অবস্থা আশঙ্কাজনক

No Result
View All Result

Recent Posts

  • ‘কালীঘাট তৃণমূল’-এর প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব 
  • মালদার হরিশ্চন্দ্রপুরে বউদির হাতে দেওর খুন,গ্রেপ্তার ঘাতক, নেপথ্যে পরকীয়া সম্পর্ক!  
  • গান্ধীর মুসলিম প্রীতির কারন সম্পর্কে অধ্যাপক কে এস নারায়ণচার্যের ব্যাখ্যা কি জানুন 
  • স্বল্প বাজেটে বিরাট সাফল্য,নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত চলচিত্র ‘হনুমান অংশ’ ১০০ কোটির গণ্ডি স্পর্শ করল, ছবিটি করমুক্ত ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার 
  • পাকিস্তানি লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী  মহম্মদ ইয়াসিরকে নির্মুল করল জম্মু-কাশ্মীর পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.