• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে ভাতারের যুবকের মর্মান্তিক মৃত্যু 

Eidin by Eidin
September 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে ভাতারের যুবকের মর্মান্তিক মৃত্যু 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : কর্ণাটকের বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক যুবকে । মৃত যুবকের নাম সন্তোষ কর্মকার (২৯)। তাঁর বাড়ি ভাতার থানার নতুনগ্রামে । মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । রাতের দিকে ফোনে বাড়িতে খবর আসতেই শোকে ভেঙে পড়ে পরিবারের লোকজন । 

ভাতার থানার নতুনগ্রামের বাসিন্দা সন্তোষ কর্মকারের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা অশোক কর্মকার, মা, প্রতিবন্ধী স্ত্রী এবং দুই শিশুসন্তান। সন্তোষ রংমিস্ত্রির কাজ করতেন। গোটা পরিবার তাঁর উপার্জনের উপরেই নির্ভরশীল ছিল। 

জানা গেছে,সপ্তাহ দুয়েক আগে স্থানীয় কয়েক জন শ্রমিকের সঙ্গে বেঙ্গালুরুতে কাজে গিয়েছিলেন তিনি।সেখানে মঙ্গলবার একটি তিন তলা বাড়িতে রঙের কাজ চলছিল । কাজ করার সময় তিনতলার ছাদ থেকে নিচে পড়ে যান সন্তোষ । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের বাবা অশোকবাবু কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলের রোজগারেই সংসার চলত। এখন ছোটো ছোটো বাচ্ছাগুলোকে কিভাবে মানুষ করা হবে কিছু ভেবে কুলকিনারা পাচ্ছি না ।’

যদিও ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি বাপ্পা মুখোপাধ্যায় বলেন, ‘আমরা পরিবারটির পাশে রয়েছি । দেহটি বেঙ্গালুরু থেকে নতুনগ্রামের বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’ তবে পুত্রশোকের মাঝে পরিবারের খরচখরচা কিভাবে চলবে সেটাই বুঝে উঠতে পারছেন না মৃতের অসুস্থ বাবা অশোক কর্মকার । প্রতিবেশীরাও এনিয়ে উদ্বিগ্ন । তারা ওই পরিবারটি জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ।। 

Tags: bhatarBurdwanDistrict NewsWestbengal
Previous Post

“গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 

Next Post

পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 

Next Post
পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 

পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : "বিজেপি একাই লড়বে এবং জিতবে" 

No Result
View All Result

Recent Posts

  • পুরভোটে এনসিপিআই (NCPI)-র সাথে জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন শমীক ভট্টাচার্য ; বললেন : “বিজেপি একাই লড়বে এবং জিতবে” 
  • বেঙ্গালুরুতে রঙের কাজ করার সময় তিন তলা থেকে নিচে পড়ে ভাতারের যুবকের মর্মান্তিক মৃত্যু 
  • “গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 
  • মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
  • “ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.