• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 

Eidin by Eidin
September 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের প্রতিবেদনে “গেরুয়া গুন্ডামি” শব্দ প্রয়োগ করে রাজ্যের শাসকদলের রোষের মুখে পড়েছে আনন্দবাজার পত্রিকা ৷ তারপর থেকে ওই পত্রিকায় আর কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন দেখা যাচ্ছে না বলে জানিয়েছিলেন বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় ৷ এই বিতর্কের মাঝেই আজ একটি ছবি পোস্ট করে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কার্যত “গেরুয়া অবমাননা”র অভিযোগ তুললেন ‘কালীঘাট তৃণমূল’-এর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ৷

কুণাল ঘোষের শেয়ার করা ছবিতে গেরুয়া কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে “প্রশাসনিক পর্যালোচনা সভা, বীরভূম জেলা”৷ কুণাল গেরুয়া ম্যাটের উপর মুখ্যমন্ত্রীর হেঁটে যাওয়ার সমালোচনা করে লিখেছেন, ‘গেরুয়া পবিত্র রং। তার উপর দিয়ে হাঁটা যায় না। রাজ্য সরকার সব ডেকরেটরকে অবিলম্বে নির্দেশ দিক, আর যেখানেই গেরুয়া লাগান, দয়া করে কার্পেটের ক্ষেত্রে রংটি ব্যবহার যেন না করেন। গেরুয়া পেতে দেবেন, তার উপর সবাই পদচারণা করবেন জুতোসহ, তারপর আবার গেরুয়ার পবিত্রতা নিয়ে বিজেপির কাছ থেকেই জ্ঞান শুনতে হবে, ব্যাপারটা জটিল ও পরস্পরবিরোধী। গেরুয়া রং থাকুক তার মহিমায়। কিন্তু গেরুয়া নিয়ে রাজনীতি বন্ধ হোক। ডেকরেটরদের কাছে আগে নির্দেশ দিন, গেরুয়া কার্পেট নিষিদ্ধ।’

প্রসঙ্গত, দিন তিনেক আগে বীরভূম জেলার রামপুরহাটে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বৈঠকের আগে তারাপীঠ মন্দিরে মা তারার পূজো দেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন কৌশিকী অমাবস্যায় পূণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি থেকে শুরু করে জেলাকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন ।। 

Tags: CM Suvendu AdhikaryKalighat TMCKolkataKunal GhoshWestbengal
Previous Post

মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  

No Result
View All Result

Recent Posts

  • “গেরুয়া পবিত্র রং,তার উপর দিয়ে হাঁটা যায় না” : মুখ্যমন্ত্রীর ছবি পোস্ট করে বিঁধলেন কুণাল ঘোষ 
  • মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
  • “ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 
  • “দুর্যোগের সময় আমি শুধু “ওম নমঃ শিবায়” জপ ও “হনুমান চালিসা” পাঠ করেছি…এটা আমাদের পুনর্জন্ম” : বললেন নেপালের বন্যায় বেঁচে যাওয়া গৃহবধূ 
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নিরাপত্তা প্রধানকে জীবিত ধরেছে ইসরায়েলি বাহিনী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.