• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“দুর্যোগের সময় আমি শুধু “ওম নমঃ শিবায়” জপ ও “হনুমান চালিসা” পাঠ করেছি…এটা আমাদের পুনর্জন্ম” : বললেন নেপালের বন্যায় বেঁচে যাওয়া গৃহবধূ 

Eidin by Eidin
September 2, 2026
in আন্তর্জাতিক
“দুর্যোগের সময় আমি শুধু “ওম নমঃ শিবায়” জপ ও “হনুমান চালিসা” পাঠ করেছি…এটা আমাদের পুনর্জন্ম” : বললেন নেপালের বন্যায় বেঁচে যাওয়া গৃহবধূ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০২ সেপ্টেম্বর : নেপালের প্রলয়ঙ্করী হড়পা বানে একটা বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ প্রবল বেগে ধেয়ে আসা বিশাল ঢেউয়ের তোড়ে একের পর এক ঘরবাড়ি-গাড়ি-রাস্তায় চলাচল করা মানুষ ভেসে যাচ্ছিল, সেই সময় মাথা তুলে দাঁড়িয়েছিল একটি দু’তলা বাড়ি । আর ওই বাড়িতে যারা আশ্রয় নিয়েছিলেন তারা প্রত্যেকেই প্রাণে বেঁচে গেছেন । এই  অনন্য গ্রিন হাউসটিকে বলা হচ্ছে “মিরাকল গ্রিন হাউস” । গ্রিন হাউসটির মালিক লক্ষ্মী পান্ডে বলেন, “সেই সময় আমি ক্রমাগত ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করছিলাম এবং হনুমান চালিসা পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম।” 

নেপালে দুযোগে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭-এ পৌঁছেচে । নিখোঁজ এখনো  ৪,৮৫৮ জন । যত সময় যাচ্ছে ততই তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ হচ্ছে । এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

যেদিন প্রলয়ঙ্কারী হড়পা বান আসে সেদিন বন্যার জল প্রচণ্ড বেগে এসে লক্ষ্মী পান্ডের বাড়িটাকে গ্রাস করে ফেলে । তিনি বলেন,আমরা প্রাণ বাঁচাতে বাড়ির উপরের তলায় ছুটে গিয়েছিলাম । সেই আতঙ্কের মুহূর্তে আমরা  বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম । সেই সময় আমি শুধু ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র করেছি আর ‘হনুমান চালিসা’ পাঠ করেছি । আমাদের বাড়ি যে নিরাপদ আছে এবং আমরা যে বেঁচে আছি, তা ভগবান শিব ও ভগবান হনুমানের অসীম কৃপায়। এটা আমাদের পুনর্জন্ম।’ লক্ষ্মী পান্ডে আরও জানান, তিনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন। 

বাড়িটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে এটিকে প্রকৌশলের এক অসাধারণ কীর্তি বলছেন, আবার অনেকে পরিবারটির অটল বিশ্বাস ও ঐশ্বরিক সুরক্ষার প্রশংসা করছেন। এদিকে, উদ্ধারকারী দল লক্ষ্মী পান্ডের পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে।।

Author : Eidin Desk

Tags: Hanuman ChalisaMiracle Green HouseNepal FloodOm Namah Shivaya
Previous Post

ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নিরাপত্তা প্রধানকে জীবিত ধরেছে ইসরায়েলি বাহিনী  

Next Post

“ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 

Next Post
“ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 

"ব্রাজিল লেজেন্ডস" বনাম "ইন্ডিয়া অল স্টারস" ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
  • “ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 
  • “দুর্যোগের সময় আমি শুধু “ওম নমঃ শিবায়” জপ ও “হনুমান চালিসা” পাঠ করেছি…এটা আমাদের পুনর্জন্ম” : বললেন নেপালের বন্যায় বেঁচে যাওয়া গৃহবধূ 
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নিরাপত্তা প্রধানকে জীবিত ধরেছে ইসরায়েলি বাহিনী  
  • নারায়ণীয়ং দশক ১৯ – প্রচেতৃণাং চরিতম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.