এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০১ সেপ্টেম্বর : প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনার পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝি বৃষ্টি মুখার্জির (৩১) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূম জেলায় । আজ মঙ্গলবার রামপুরহাটে কুশুম্বা গ্রামের বাপেরবাড়ির দোতলার একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজন । খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । প্রাথমিকভাবে অনুমান হতাশায় আত্মঘাতী হয়েছেন বৃষ্টি মুখার্জি ।
মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। বোলপুর হাইস্কুলের তৃতীয় শ্রেণীর কর্মী হিসাবে চাকরি করতেন তিনি । নীহারবাবু রামপুরহাট-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ বৃষ্টি মুখার্জির বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি হারান। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল । তাদের একটি কন্যাসন্তান আছে । বছর চারেক ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন ।।
