• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রচুর গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও কুখ্যাত ছোট্টু

Eidin by Eidin
August 31, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রচুর গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও কুখ্যাত ছোট্টু
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ আগস্ট : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা সহ এক কুখ্যাত গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই গাঁজা পাচারকারীর নাম ছোট্টু ঘোষ। জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম রেলগেট এলাকায় তার বাড়ি। ধৃতের কাছ থেকে ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারকের নির্দেশে ধৃত ছোট্টু ঘোষের এখন ঠাঁই হয়েছে জামালপুর থানার পুলিশ লকআপে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরো গাঁজা উদার সহ চক্রে জড়িত বাকিদের নাগাল পেতে,জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,’কাউকে গাঁজা পাচার করার জন্য ছোট্টু ঘোষ গত ২৭ আগস্ট রাতে জামালপুর থানার অন্তর্গত কানঘোসা বাস স্ট্যান্ড এলাকায় অপেক্ষা করছিল। গোপন সূত্রে সেই খবর জামালপুর থানার পুলিশের কাছে পৌঁছায়। সেই খবরের ভিত্তিতে রাতেই কানঘোসা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছোট্টু ঘোষ কে পাকড়াও করে। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ দেখে প্যাকেটে মুড়ে ব্যাগে গাঁজা রাখা রয়েছে। ছোট্টু ঘোষের ব্যাগে গাঁজা থাকার বিষয়ে পুলিশ নিশ্চিত হওয়ার পরেই উচ্চপদস্থ পুলিশ অধিকারী সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে জামালপুর ব্লকের বিডিও পার্থ সারথী দে কে তাঁরা বিষয়টি জানান। পুলিশ এবং প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ভিডিওগ্রাফি সহযোগে ছোটুর ব্যাগে থাকা প্যাকেট খোলা হতেই ১ কেজি ৬৮০ গ্রামের মত গাঁজা মেলে বলে পুলিশের দাবি।

উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ছোট্টু ঘোষের বিরুদ্ধে এন.ডি.পি.এস এক্টের একাধিক ধারায় মামলার রজু করে পরদিন বর্ধমান আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে এবং আরো গাঁজা উদ্ধার সহ চক্রের বাকিদের নাগাল পেতে পুলিশ ধৃত ছোট্ট ঘোষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায়। ২৯ আগস্ট বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পুলিশের সেই আর্জির শুনানি হয়। শুনানি শেষে মাদক আদালতের বিচারক ধৃত ছোট্ট ঘোষকে ৭ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে ধৃতের ঠাঁই হয়েছে জামালপুর থানা পুলিশ লকআপে।।

Tags: BurdwanJamalpurWestbengal
Previous Post

তিহার জেলে বন্দী মার্কিন ভাড়াটে সৈনিকের পরিপার ট্রাম্পের কাছে কূটনৈতিক হস্তক্ষেপের দাবি করেছেন 

Next Post

আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়া ২৮৭৩ জন কুখ্যাত দুষ্কৃতীর  বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দিল্লি পুলিশ 

Next Post
আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়া ২৮৭৩ জন কুখ্যাত দুষ্কৃতীর  বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দিল্লি পুলিশ 

আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়া ২৮৭৩ জন কুখ্যাত দুষ্কৃতীর  বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দিল্লি পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম পাকিস্তানি সন্ত্রাসী জাকি-উর- রহমান লাখভির আত্মীয় হাফিজ জুলফিকার
  • আরশোলাদের বিক্ষোভে অংশ নেওয়া ২৮৭৩ জন কুখ্যাত দুষ্কৃতীর  বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দিল্লি পুলিশ 
  • প্রচুর গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও কুখ্যাত ছোট্টু
  • তিহার জেলে বন্দী মার্কিন ভাড়াটে সৈনিকের পরিপার ট্রাম্পের কাছে কূটনৈতিক হস্তক্ষেপের দাবি করেছেন 
  • “একটা ভোটও তো আমায় দেননি, আজ বাড়ির টাকা আর আয়ূষ্মান ভারতের কার্ডটা আনন্দ করতে করতে নিয়ে যান” : নন্দীগ্রামের মুসলিম ভোটাদের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.