• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে” : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
August 30, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে” : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ আগস্ট : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে লেখা উগ্র বামপন্থীদের বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি মুছে ফেলা হল । ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা দেশবিরোধী ও আপত্তিকর স্লোগান এবং দেওয়াল লিখন সাদা রঙের প্রলেপ দিয়ে মুছে ফেলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে
এই বিষয়ে আজ রাতে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অনেক আগেই মোছা উচিত ছিল । বিলম্বে বোধদয় ।’ তিনি বলেন,’ফ্রি প্যালেস্টাইন এবং কাশ্মীর মাঙ্গে আজাদি প্রভৃতি শ্লোগানগুলো কি দেশের পক্ষে ? শিক্ষার স্বার্থে ছিল ? কত নিরপরাধ লোককে মেরেছে জানেন ? জ্ঞানেশ্বরীতে ১০৯ জন লোককে উড়িয়ে দিয়েছে । সালুয়াতে দু’হাতে গুলি চালিয়ে একসঙ্গে ২৭ জন গোর্খা জওয়ানকে মেরে দিয়েছে । কাশ্মীর মাঙ্গে আজাদি ?’ এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নকশালদের সতর্ক করে দিয়ে বলেন, ‘এখন তো দেওয়াল লিখন মোছা হচ্ছে, এরপর অনেক কিছু হবে৷’
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুধু দেশ বিরোধী শ্লোগান বা দেওয়াল লিখন নয়, এনকাউন্টারে খতম মাওবাদী সন্ত্রাসী কিশানজির সমর্থনেও দেওয়াল লিখন লেখা হয়েছিল । এছাড়া, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই পুলিশকে উদ্দেশ করে অত্যন্ত অশালীন এবং অবমাননাকর ভাষা ব্যবহার করে দেওয়াল লিখন দেখা গেছে অতীতে ।এমনকি কিছু লেখায় পুলিশকে যৌন ইঙ্গিতপূর্ণ আক্রমণেরও নিশানা করা হয়েছে বলে দাবি৷ মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও, সেই স্বাধীনতার সঙ্গে শালীনতা, দায়িত্ববোধ এবং অন্যের মর্যাদার প্রতি সম্মান বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
শুধু অশালীন ভাষা ব্যবহারই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাধ নেশা ও যৌনতার অভিযোগও দীর্ঘদিন ধরে উঠছে৷
গত সপ্তাহেই যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম আবৃত্তি করার জন্য এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন । শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানাব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য উচ্চশিক্ষা দফতর বিষয়টি দেখছে এবং তিনিও বিষয়টির উপর নজর রাখছেন। আজ তিনি স্পষ্ট ভাষায় বলেন,’আমি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী থাকতে ওসব চলবে না ।’

Tags: CM Suvendu AdhikariJadavpur UniversityKolkataNoxals Antinational GraffitiWestbengal
Previous Post

কিশোরীর সঙ্গে নগ্ন অবস্থায় সিতাইয়ের আশ্রমের মহারাজ জ্ঞানানন্দের ভিডিও ভাইরাল, ল পথ অবরোধ ও তুমুল বিক্ষোভের পর আটক ভন্ড সাধু

Next Post

ইতালিতে তিউনিসীয় অভিবাসী মহম্মদ হাবিব শিশুসন্তানের সামনেই তার পোলিশ স্ত্রী জোয়ানা রুইসিকে জবাই করে খুন করেছে ; ইউরোপে অনুপ্রবেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড

Next Post
ইতালিতে তিউনিসীয় অভিবাসী মহম্মদ হাবিব শিশুসন্তানের সামনেই তার পোলিশ স্ত্রী জোয়ানা রুইসিকে জবাই করে খুন করেছে ; ইউরোপে অনুপ্রবেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড

ইতালিতে তিউনিসীয় অভিবাসী মহম্মদ হাবিব শিশুসন্তানের সামনেই তার পোলিশ স্ত্রী জোয়ানা রুইসিকে জবাই করে খুন করেছে ; ইউরোপে অনুপ্রবেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
  • ‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 
  • তিন বছর আগে গাজলে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ২০ বছর সশ্রম কারাদণ্ড দিল মালদার আদালত 
  • বাড়িতে বসেই গাঁজার কারবার, বমাল গ্রেপ্তার বাড়ির মালিক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.