• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে 

Eidin by Eidin
August 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৯ আগস্ট : আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ তারাপীঠ মন্দিরে মা তারার পূজো দিতে যান মুখ্যমন্ত্রী ৷ তাঁকে কাছে পেয়ে মন্দিরের সেবাইত থেকে শুরু করে পূণ্যার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত । মা তারার পূজো দিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আমি জেলাশাসককে বলেছি এখানে খুব বড়ো ট্যুরিস্ট লজ বানাতে হবে । যাতে মধ্যবিত্তরা কম খরচে থাকতে পারেন৷ খুব বড় মাপের হবে এই লজ । পরিকল্পনা জেলাশাসক নেবেন । তার ব্যবস্থা হবে,আমি বলে গেছি৷’ সেই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে,আসন্ন কৌশিকী অমাবস্যায় পূণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে । তিনি বলেন,’এজন্য প্রশাসনকে অতিরিক্ত ৫ কোটি টাকা দেওয়া হয়েছে । অর্থের কোনো অভাব হবে না । হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে৷’ পাশাপাশি ৫ কিলোমিটার অন্তর ক্যাম্প করা হবে । সেখানে একদিকে বাউল গান, পাশাপাশি অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । 

প্রসঙ্গত,শ্রাবণ মাসের শেষ সোমবারের ভোরে তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের পাড়ে ‘বিদেশিনী’ নামে একটি বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ধোঁয়া ও আগুনে দমবন্ধ হয়ে মারা যান ৯ জন আবাসিক । সেই সময় হোটেলের জরুরি এক্সিট গেট ও ছাদের দরজা বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ । ওই ঘটনা প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘শুনে অবাক লাগলো,হোটেলে তালাচাবি লাগানো ছিল । যাতে বোডার্সরা সকালে বেরিয়ে চলে না যায় । এতো জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে । ব্যাড প্রাক্টিসেস । এগুলো চেঞ্জ করতে বলা হয়েছে ।’ 

মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত, পুরসভা ও পিডবলুডিকে ১০ অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা মেরামত করতে বলা হয়েছে । সিউড়ি মেডিকেল কলেজ,দেউচা পাঁচামি, জাতীয় সড়ক এবং রেলের অনেক ক্সজের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া হয়েছে । পুলিশের শক্তিবৃদ্ধির করার কথা বলা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ রাজস্ব অনেক বাড়িয়েছে৷ বড় ক্রাকডাউন হয়েছে এখানে । ২২০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে একজন ব্যক্তির কাছ থেকে৷ ২৫২ খানা গাড়ি সিজ হয়েছে । এতেই প্রমান করে যে রাজ্য পুলিশ চাইলেই পারে,এর জন্য ইডি-সিবিআই-সিআইডি লাগে না । এটা বীরভূম জেলা পুলিশ প্রমান করেছে৷’ 

মুখ্যমন্ত্রীর অভিযোগ,’দেউচা পাঁচামির আদিবাসীদের জমি বর্ধমানের তৃণমূলের নেতাদের পাট্টা দেওয়া হয়েছিল। সেগুলো বাতিল করা হয়েছে । এবং সেই পাট্টা দেখিয়ে চাকরি নিয়ে নেওয়া হয়েছে । সেই চাকরিও বাতিল করে দেওয়া হয়েছে ।’ মুখ্যমন্ত্রী বলেন,’বীরভূম জেলা মা তারার ভূমি । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি৷ সংস্কৃতির ভূমি । সেই ভাবেই আমরা এই জেলা নিয়ে পরিকল্পনা করছি ।’।

Tags: BirbhumChief Minister Subhendu AdhikariMaa TaraTarapeeth
Previous Post

মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল হেস্টিংস থানার পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে 
  • মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল হেস্টিংস থানার পুলিশ 
  • হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুর 
  • বোরাখা পরে “রাখি ফাতিমা” সেজে মক্কায় মাদুর বিতরণ করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত 
  • নারায়ণীয়ং দশক ১০ – সৃষ্টিবৈবিধ্যম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.