• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুর 

Eidin by Eidin
August 29, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুর 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৯ আগস্ট : হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে এক শিল্পির তৈরি একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । ওই শিল্পির নাম অচিন্ত্য ভট্টাচার্য । আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে তিনি বায়না নেওয়া বেশ কিছু দুর্গাপ্রতিমা তৈরি করছিলেন । প্রতিমাগুলোর কাঠামোয় সদ্য মাটির প্রলেপ দিয়েছিলেন তিনি । কিন্তু আজ ভোর রাতে তাঁর কারখানায় দুষ্কৃতীরা সমস্ত প্রতিমা ভাঙচুর করে দিয়েছে বলে অভিযোগ । 

অচিন্ত্য ভট্টাচার্য জানান,আজ ভোররাত দুটো নাগাদ তাকে কেউ ফোন করে জানান তার তৈরি করা প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গেছে। তৎক্ষণাত ছুটে আসেন কারখানায় । এসে দেখেন বেশ কিছু প্রতিমা রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এতে তাকে বহু আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে । তবে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদপেই বায়না করা প্রতিমা পূজো কমিটিগুলোকে সরবরাহ করতে পারবেন কিনা এনিয়ে চরম দুশ্চিন্তা প্রকাশ করেছেন অচিন্ত্যবাবু । 

বিষয়টি তিনি শিবপুর থানায় জানাবেন বলে জানিয়েছেন তিনি । জানা গেছে,রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে ফ্লাইওভারের নিচে সড়কপথের ধারেই সারি সারি প্রতিমা নির্মানের কাজ করছিলেন অচিন্ত্য ভট্টাচার্য । এলাকায় রয়েছে একাধিক সিসিটিভি ৷ তাসত্ত্বেও দুষ্কৃতীরা কিভাবে এই কাজ করার সাহস পেলো, এনিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।। 

Previous Post

বোরাখা পরে “রাখি ফাতিমা” সেজে মক্কায় মাদুর বিতরণ করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত 

No Result
View All Result

Recent Posts

  • হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুর 
  • বোরাখা পরে “রাখি ফাতিমা” সেজে মক্কায় মাদুর বিতরণ করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত 
  • নারায়ণীয়ং দশক ১০ – সৃষ্টিবৈবিধ্যম্
  • অপরিচিত পুরুষদের সামনে নারীদের ‘প্রদর্শন’-এর উপর ফতোয়া জারি করল কেরালার সুন্নি সংগঠন : গোষ্ঠীটির কথায় পুরুষদের উপস্থিতিতে তাদের এই ‘প্রদর্শন’ অ-ইসলামিক 
  • সিরীয় মুসলিম অভিবাসীর ৩ স্ত্রী, ৩২ সন্তান ও ২৫ নাতি-নাতনি, পরিবারের ৭০ শতাংশ সদস্যের রয়েছে অপরাধমূলক রেকর্ড, বছরে এক লক্ষ ইউরো শিশু ভাতা দিয়ে পুষছে জার্মান সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.