মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বাবা তার ৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের সময় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এক প্রত্যক্ষদর্শী জেসুস মোরা ফ্লোরেসকে মেয়েটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যেতে দেখে৷ তৎক্ষণাৎ মেয়েটির বাবা সেদিকে ছুটে যান ৷ এরপর মেয়ের চিৎকার শুনে তিনি অপরাধস্থলে পৌঁছে ফ্লোরেসকে যৌন নির্যাতন করতে দেখে ফেলেন । ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাবা ধর্ষকের মাথা ও ঘাড়ে আঘাত করেন৷ আঘাত এতটাই তীব্র ছিল যে ধর্ষক কিছুক্ষণের মধ্যেই মারা যায় । এদিকে লোকটি মারা যাচ্ছে বলে ৯১১-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান নির্যাতিতা শিশুর বাবা ।
পরে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয় যে মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পুলিশ মেয়েটির বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে৷ পরে বিষয়টি আদালতে পৌঁছলে একটি গ্র্যান্ড জুরি বাবাকে অভিযুক্ত করতে অস্বীকৃতি জানায়, কারণ বিচারকরা মনে করেছেন যে তিনি তার সন্তানকে রক্ষা করার জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহার করার আইনগত অধিকার রাখেন। প্রসিকিউটররা ঘোষণা করেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না।।

