• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চীনের কাছ থেকে ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট দরে কিনবে বাংলাদেশ, ভারত মাত্র ০.০০৫ টাকা প্রতি ইউনিট সার্জ চার্জে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে

Eidin by Eidin
August 27, 2026
in আন্তর্জাতিক
চীনের কাছ থেকে ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট দরে কিনবে বাংলাদেশ, ভারত মাত্র ০.০০৫ টাকা প্রতি ইউনিট সার্জ চার্জে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ আগস্ট : ভারত কিছুটা লাগাম টেনে ধরতেই চরম বিদ্যুৎ সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ । খাস রাজধানী ঢাকায় পর্যন্ত দিনে ১২ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না । গ্রামাঞ্চলের পরিস্থিতি তো আরও ভয়াবহ । এই পরিস্থিতিতে চিনের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ । ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ করছে চীনা কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাং জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সেদেশের মিডিয়া । তার জন্য প্রতি ইউনিটে ২৫ টাকা করে মূল্য চোকাতে হবে । আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে,আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডঃ আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীন জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। অর্থাৎ ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে।
মঈন খান বলেন, এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।
তিনি বলেন, খরচটা একটু বেশি হবে, কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবো প্রতি ইউনিট ২৫ টাকা দরে। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে, সেখান থেকে জৈব সার হচ্ছে। তারা ল্যান্ডফিল ব্যবহার করবে, এটার জন্য তারা সিটি করপোরেশনকে মাসিক একটা ভাড়া দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনও ইনভেস্ট করতে হচ্ছে না। ময়লা আবর্জনা আমাদের একটা বড় বোঝা—এই জাতির জন্যে, ঢাকা শহরের জন্যে। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে ফ্রি দেয় এবং মূল্যটা বেশি মনে হচ্ছে, কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে।’’
মীর শাহে আলম জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বললাম যে, পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন— যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ডে যে ওয়েস্ট আছে, এই ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে উৎপাদন করা সম্ভব।
উল্লেখ্য, ভারতের আদানির বিদ্যুতের দাম পড়ে ১৪.৮৬ টাকা প্রতি ইউনিট । তারমানে চীন থেকে কেনা বিদ‍্যুতের দাম পরবে আদানির চাইতে প্রায় দ্বিগুন। আসলে,বিপুল অঙ্কের বকেয়া বিদ্যুতের দাম এবং ক্রমবর্ধমান ভারত বিদ্বেষের কারনে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের উপর লাগাম টেনে ধরেছে আদানি পাওয়ার । এবার থেকে ভারতের বিদ্যুৎ নিতে গেলে বাড়তি খরচ গুনতে হবে বাংলাদেশকে ।।

Tags: Bangladesh mBlack Out
Previous Post

রাজনীতিতে “ভগবান”কে টেনে এনে তীব্র সমালোচনায় বিদ্ধ বিজেপি বিধায়ক অরুণ হালদার  

Next Post

যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 

Next Post
যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 

যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 

No Result
View All Result

Recent Posts

  • যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 
  • চীনের কাছ থেকে ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট দরে কিনবে বাংলাদেশ, ভারত মাত্র ০.০০৫ টাকা প্রতি ইউনিট সার্জ চার্জে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে
  • রাজনীতিতে “ভগবান”কে টেনে এনে তীব্র সমালোচনায় বিদ্ধ বিজেপি বিধায়ক অরুণ হালদার  
  • “গেরুয়া গুন্ডামি” : নাম না করে বাংলা পত্রিকা গোষ্ঠীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  বললেন : “গেরুয়ার মানে জানে ?  উত্তর পেয়ে যাবে” 
  • ভারতে চিনির দাম নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে রপ্তানি সাময়িক বন্ধ ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.