• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘মদত পোর্টালে’ আবেদন করে ট্রেনের কামরায় ফেলে যাওয়া ৬ লক্ষাধিক টাকার গহনা ভর্তি ব্যাগ ফিরে পেলেন অগ্রদ্বীপের পারভিনা খাতুন 

Eidin by Eidin
August 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
‘মদত পোর্টালে’ আবেদন করে ট্রেনের কামরায় ফেলে যাওয়া ৬ লক্ষাধিক টাকার গহনা ভর্তি ব্যাগ ফিরে পেলেন অগ্রদ্বীপের পারভিনা খাতুন 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ আগস্ট : তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভুল করে ট্রেনের কামরায় লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ ফেলে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের পারভিনা খাতুন নামে এক মহিলা । ট্রেন ছেড়ে দেওয়ার পর তাঁর হুঁশ হয় । সঙ্গে সঙ্গে তিনি রেল দপ্তরের ‘মদত পোর্টাল-এর মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন । অবশেষে অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই মহিলাকে তার ৬.১০ লক্ষ টাকার গহনা ও গুরুত্বপূর্ণ নথিভর্তি ব্যাগটি ফিরিয়ে দিল রেলদপ্তর । আজ বুধবার বিকেল ৩:৫০ মিনিটে নবদ্বীপ আরপিএফ পোস্টে এসে ব্যাগটি নিয়ে যান ওই মহিলা । 

জানা গেছে,এদিন দুপুরে ৩৭৭৪৮ ডাউন কাটোয়া– ব্যান্ডেল লোকাল ট্রেনে চড়ে অগ্রদ্বীপে নামেন পারভিনা খাতুন । ট্রেন থেকে নামার পরেই তিনি বুঝতে পারেন যে,তাঁর বাদামি রঙের হ্যান্ডব্যাগটি ফেলে এসেছেন ট্রেনের কামরায় । ব্যাগটির ভিতরে ছিল দুই জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি, তিনটি নাকের নথ, একটি সোনার চেন, এক জোড়া সোনার চুড়ি, ব্যাংকের পাসবই, গ্যাস সংযোগের নথিপত্র এবং কিছু নগদ টাকা । আতঙ্কিত হয়ে পড়েন মহিলা । যদিও শোক না করে সঙ্গে সঙ্গে তিনি নিজের স্মার্টফোন থেকে রেল দপ্তরের ‘মদত পোর্টালে’ একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় দপ্তর । 

রেল দপ্তর সূত্রে জানা গেছে,খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে তদন্তভার নিজের হাতে তুলে নেন । তিনি দ্রুত অভিযোগটি নবদ্বীপ ধাম আরপিএফ পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পিকে দাসের কাছে পাঠিয়ে দেন । শুরু হয় তল্লাশি অভিযান ৷ অবশেষে ট্রেনটি দুপুর ১৪:৩৭ মিনিটে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই এ এস আই পিকে দাস এবং কনস্টেবল সঞ্জয় ঘোষ দ্রুত ট্রেনে উঠে পড়েন। তারা  নির্দিষ্ট কামরাটিতে তল্লাশি চালিয়ে মহিলার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

পরে বিকেল ১৫:৫০ মিনিটে মায়ের সঙ্গে আরপিএফ পোস্টে এসে নিজের জিনিসপত্র গ্রহণ করেন ওই মহিলা । যথাযথ যাচাইয়ের পর তাঁর উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফ করা হয় বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে । 

নিজের দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন,’অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সম্পত্তি সুরক্ষা এবং প্রতিদিন দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পালন করে চলেছে।’ উল্লেখ্য, আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার   অমিয় নন্দন সিনহার তত্ত্বাবধানে “অপারেশন আমানত”-এর মাধ্যমে আরপিএফ বাহিনী সারা দেশে যাত্রীদের নিরাপত্তা ও তাঁদের সম্পত্তি সুরক্ষায় নিরন্তর নিয়োজিত রয়েছে ।।

Previous Post

ব্রা পরে কৃতি স্যাননের কুকুরকে রাখি পরানো নিয়ে তীব্র সমালোচনার পর ‘রাখি বন্ধন’-এর বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছে গহনা ব্র্যান্ড ‘গিভা’ 

Next Post

গাজিয়াবাদে মুসলিম মেয়ের সঙ্গে গল্প করার অপরাধে হিন্দু যুবককে নির্মমভাবে মারধর 

Next Post
গাজিয়াবাদে মুসলিম মেয়ের সঙ্গে গল্প করার অপরাধে হিন্দু যুবককে নির্মমভাবে মারধর 

গাজিয়াবাদে মুসলিম মেয়ের সঙ্গে গল্প করার অপরাধে হিন্দু যুবককে নির্মমভাবে মারধর 

No Result
View All Result

Recent Posts

  • গাজিয়াবাদে মুসলিম মেয়ের সঙ্গে গল্প করার অপরাধে হিন্দু যুবককে নির্মমভাবে মারধর 
  • ‘মদত পোর্টালে’ আবেদন করে ট্রেনের কামরায় ফেলে যাওয়া ৬ লক্ষাধিক টাকার গহনা ভর্তি ব্যাগ ফিরে পেলেন অগ্রদ্বীপের পারভিনা খাতুন 
  • ব্রা পরে কৃতি স্যাননের কুকুরকে রাখি পরানো নিয়ে তীব্র সমালোচনার পর ‘রাখি বন্ধন’-এর বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছে গহনা ব্র্যান্ড ‘গিভা’ 
  • রংপুরের পর এবারে চাঁদপুর, স্ত্রী ও দুই নাবালক সন্তানসহ  নিখোঁজ হয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী  
  • মালদা গাজোলে এক ব্যক্তির রহস্যমৃত্যু, সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার নিথর দেহ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.