• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বিকশিত ভারত জি-রামজি” প্রকল্পের কাজে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় বদলির কোপে পড়লেন পূর্ব বর্ধমান জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্মাণ সহায়ক

Eidin by Eidin
August 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বিকশিত ভারত জি-রামজি” প্রকল্পের কাজে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় বদলির কোপে পড়লেন পূর্ব বর্ধমান জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্মাণ সহায়ক
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ আগস্ট : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ১০০ দিনের কাজের পরিবর্তে রাজ্যে ১২৫ দিনের কাজ চালুর কথা ঘোষণা করেন। সেই মতোই বিকশিত ভারত ’জি.রাম.জি’ প্রকল্পে বঙ্গের গ্রামীণ পরিবার গুলিকে ১২৫ দিন কাজ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। তারই মধ্যে প্রকল্পের কাজে ব্যর্থতার দায়ে বদলির কোপে পড়লেন পূর্ব বর্ধমান জেলার তিনটি  গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্মাণ সহায়ক। গত ১৯ আগষ্ট জেলাশাসক শ্বেতা আগরওয়াল এই বদলির নির্দেশ জারি করার পর থেকেই অবশ্য তটস্থ জেলার পঞ্চায়েত কর্মী মহল। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,’বদলির কোপে  পড়া বর্ধমান উত্তর মহকুমার তিন নির্মান সহায়ক হলেন সুদেব কর্মকার,তরণী কুমার মিশ্র এবং রেজাউল কাদের চৌধুরী। এঁদের মধ্যে সুদেব আউসগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন রামনগর গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে কর্মরত ছিলেন। তরণী ছিলেন বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক।আর রেজাউল গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন সাঁকো গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক পদে কর্মরত ছিলেন’। 

কোন কারন দর্শানো না থাকলেও এই তিন নির্মাণ সহায়ককে কোথায় কোথায় বদলি করা হল তা নির্দেশপত্রে স্পষ্ট করে দিয়েছেন জেলাশাসক।সেই নির্দেশ পত্রে দেখা গিয়েছে সুদেব কর্মকারকে বদলি করা হয়েছে পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। তরণী কুমার মিশ্রকে কেতু্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন  সীতাহাটি গ্রাম পঞ্চায়েত অফিসে বদলি করা হয়েছে। আর রেজাউল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতি অধীন কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। একুশ আগষ্ট বিকলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা বদলির নির্দেশ পত্রে উল্লেখ করে দেন জেলাশাসক। সেই নির্দেশ মনে তাঁরা ইতিমধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করেছেন। 

তবে এই বদলির প্রকৃত কারণ কি তা নিয়ে জেলা প্রশাসনের কোন কর্তাই মুখ খুলতে চাননি। এমনকি জেলাশাসক শ্বেতা আগরওয়ালকে ফোন করে এই বিষয়ে জানতে যাওয়া হলে তিনিও কোন মন্তব্য করতে চাননি। যদিও একাংশ পঞ্চায়েত কর্মী সূত্রে জানা গিয়েছে,গত ১৯ আগস্ট বর্ধমান উত্তর মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়কদের নিয়ে বৈঠকে বসেন জেলা শাসক।বিকশিত ভারত জি.রাম.জি প্রকল্পের কাজ নিয়ে হওয়া সেই বৈঠকে জেলাশাসকের ক্ষোভের মুখে পড়েন সুদেব কর্মকার, তরণী কুমার মিশ্র ও রেজাউল কাদের চৌধুরী নামে তিন নির্মাণ সহায়ক।

এই নিয়ে তরণী মিশ্রকে ফোন করা হলে তিনি কোন রাকঢাক না রেখেই বলেন,’বিকশিত ভারত জি.রাম.জি প্রকল্পের কাজে আমার পারফরমেন্স খারাপ ছিল। সেই কারণেই আমার পানিশমেন্ট বদলি হয়েছে’।আর সুদেব কর্মকারকে ফোন করা হলে তিনিও বলেন,’বিকশিত ভারত জি.রাম.জি প্রকল্পের কাজে আমি ভালো পারফর্মেন্স দেখাতে পারিনি। তাই আমাকেও বদলি হতে হয়েছে’। বদলি হওয়া অপর নির্মাণ সহায়ক রেজাউল কাদের চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

Tags: Bikashit Bharat Jiramji projectBurdwanWestbengal
Previous Post

‘আমি বেঁচে আছি’ : দীর্ঘ ২৩ বছর পর ক্যামেরার সামনে এসে বললেন অভিনেত্রী মালিনী শর্মা

Next Post

“সনাতন ধর্ম মুর্দাবাদ” শ্লোগান তুললো কংগ্রেসের সমর্থকরা ; তীব্র প্রতিবাদ বিজেপির 

Next Post
“সনাতন ধর্ম মুর্দাবাদ” শ্লোগান তুললো কংগ্রেসের সমর্থকরা ; তীব্র প্রতিবাদ বিজেপির 

“সনাতন ধর্ম মুর্দাবাদ” শ্লোগান তুললো কংগ্রেসের সমর্থকরা ; তীব্র প্রতিবাদ বিজেপির 

No Result
View All Result

Recent Posts

  • তেলেগু সুপারস্টার রবি তেজার ‘ইরুমুদি’ ছবিতে সরকারি স্কুল এবং শিক্ষক সমাজকে খারাপভাবে চিত্রিত করার অভিযোগ 
  • “সনাতন ধর্ম মুর্দাবাদ” শ্লোগান তুললো কংগ্রেসের সমর্থকরা ; তীব্র প্রতিবাদ বিজেপির 
  • “বিকশিত ভারত জি-রামজি” প্রকল্পের কাজে ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় বদলির কোপে পড়লেন পূর্ব বর্ধমান জেলার তিনটি গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্মাণ সহায়ক
  • ‘আমি বেঁচে আছি’ : দীর্ঘ ২৩ বছর পর ক্যামেরার সামনে এসে বললেন অভিনেত্রী মালিনী শর্মা
  • অবশেষে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের কন্যা অনায়া বাঙ্গারকে অস্ট্রেলিয়ায় মহিলাদের কমিউনিটি ক্রিকেট খেলার অনুমতি মিললো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.