এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৫ আগস্ট : উত্তর প্রদেশের হাথরাস জেলা থেকে মানবতকে লজ্জিত করার মত একটি ঘটনা সামনে এসেছে । নিজের ১৬ বছর বয়সী নাতনিকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে ৭০ বছর বয়সী দাদু । মেয়েটি বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা । শনিবার কিশোরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে নরপশু দাদু নিজামউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশের ভাষ্যমতে, ওই কিশোরী অভিযোগ করেছে যে তার দাদু প্রায় তিন মাস ধরে তাকে যৌন নির্যাতন করেছে, যার ফলে সে গর্ভবতী হয়ে গেছে ।কিশোরীর মা মারা গেছেন, সে তার বাবা ও দাদুর সঙ্গে থাকে।
নির্যাতিতা কিশোরী অভিযোগ করেছে যে, তার বাবা কাজে চলে যাওয়ার পর তার দাদু তাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করত ।শনিবার পেটে ব্যথা হলে মেয়েটিকে নিয়ে তাকে পরীক্ষার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে জানা যায় যে, সে গর্ভবতী।
দাখিল করা প্রতিবেদনে কিশোরীটি জানিয়েছে যে, সে প্রায় তিন-চার মাস আগে তার মামার বাড়ি থেকে সিকান্দ্রা রাও-তে ফিরে আসে। তার অভিযোগ, ২০ জুন তার দাদু নিজামউদ্দিন তাকে যৌন নির্যাতন করে এবং এরপর বারবার তা করতে থাকে ।
সার্কেল অফিসার অমিত পাঠক জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে নিশ্চিত হওয়া যায় যে সে আড়াই মাসের গর্ভবতী। পাঠক জানান, নিজামউদ্দিনকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।।
