• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Eidin by Eidin
August 23, 2026
in রাজ্যের খবর
দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ আগস্ট : দীর্ঘ টালবাহানার পর অবশেষে দিল্লি সফর বাতিল করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান । বাংলাদেশের মিডিয়ার দাবি,নয়াদিল্লি চেয়েছিল সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনের আগেই, অর্থাৎ আগস্টের শেষেই একটি দ্বিপাক্ষিক সফরের আয়োজন করতে। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে জরুরি বৈঠক করে এসে নতুন তারিখের প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভারত সফরের আগে তৈরি করতে হবে সহায়ক পরিবেশ। আর এই সহায়ক পরিবেশ তৈরির জন্য দিল্লিকে দুটি স্পষ্ট শর্ত দিয়েছে ঢাকা।
প্রথম শর্ত হলো, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্যান্যদের দ্রুত ফেরত পাঠানো। এবং দ্বিতীয় শর্তে বলা হয়েছে, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, ঢাকা এখন দিল্লির উত্তরের অপেক্ষায় আছে। অবশ্য শনিবার নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলাপ-আলোচনা চলছে।  

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে, এর নেপথ্যে প্রধানত কাজ করছে তিনটি প্রধান। 

১. দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা: ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত ৫ই আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য ও প্রেস ব্রিফিংয়ে তীব্র ক্ষুব্ধ হয় ঢাকা। বাংলাদেশ একে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির ওপর হস্তক্ষেপ বলে মনে করছে।

২. ‘হাসিনা কার্ড’ নিয়ে অবিশ্বাস: সরকারের পক্ষ থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, একই সাথে ‘হাসিনা কার্ড’ খেলা এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা—এই দুই জিনিস একসাথে চলতে পারে না।
৩. সম্পর্কের পুনর্বিন্যাস বা রিসেট: বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে—কূটনীতিতে ‘সার্বভৌম সমতা’ এবং ‘জাতীয় মর্যাদা’ রক্ষা ছাড়া কোনো আলোচনা হবে না। ঢাকা চায় খেলার আগে খেলার নিয়ম ঠিক করতে।
মিডিয়াটি প্রশ্ন তুলেছে, বাংলাদেশের এই শর্ত দেওয়া কতটা বাস্তবসম্মত? বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে দুটি ভিন্ন মতামত রয়েছে। একপক্ষ বলছেন, ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়া বহু নেতা আছেন, যাদের কখনোই ফেরত পাঠানো হয়নি, যেমন তিব্বতের দালাই লামা। তাই ভারত হুট করে হাসিনাকে ফেরত দেবে না—এটা জানা সত্ত্বেও এ ধরনের শর্ত দিয়ে বৈঠক আটকে দেওয়া সম্পর্কে গভীর জটিলতা তৈরি করতে পারে। এতে সীমান্ত হত্যা, তিস্তার জল বণ্টন বা জ্বালানি চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ঝুলে যেতে পারে।
তবে প্রাক্তন কূটনীতিকদের অন্য পক্ষ বলছেন, এটা কোনো ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্ত নয়; বরং এটি ‘বাংলাদেশ ফার্স্ট’ পলিসির অংশ। এতদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে দিল্লির যে বিশেষ ঘনিষ্ঠতা ছিল, তা থেকে বেরিয়ে এসে পুরো সম্পর্কের ভিত্তিটিকেই এখন নতুন করে রিসেট করতে চাইছে বাংলাদেশ।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কী?

তাহলে কি দিল্লি ও ঢাকার সম্পর্কে একদম অচলাবস্থা তৈরি হয়ে গেল? কূটনীতিকরা মনে করছেন, সম্পর্ক একেবারে আটকে যাওয়ার পথ এখনও তৈরি হয়নি। কারণ বাংলাদেশ এখন আর একক নির্ভরতার রাজনীতিতে নেই। একদিকে পাকিস্তানের সাথে বাণিজ্য ও কানেক্টিভিটি বৃদ্ধি, অন্যদিকে চীনের সাথে ‘টু প্লাস টু’ কৌশলগত অংশীদারিত্ব—সব মিলিয়ে ঢাকা নিজের ভূরাজনৈতিক দরকষাকষির জায়গা অনেক শক্তিশালী করেছে। দিল্লিকেও এখন বুঝতে হবে যে, বাংলাদেশের পুরোনো রাজনীতি আর নেই; তাদেরও সম্পর্কের নতুন বাস্তবতা মেনে নিয়েই টেবিলে বসতে হবে।

ভারত ও বাংলাদেশের সীমান্ত এবং ঐতিহাসিক ভৌগোলিক গুরুত্বের কারণে আলোচনা কোনো না কোনো সময় ফের শুরু করতেই হবে। তবে শীর্ষ বৈঠকের আগে ঢাকার দেওয়া এই শর্ত এবং শক্ত অবস্থান প্রমাণ করে—দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।।

Previous Post

“মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  

No Result
View All Result

Recent Posts

  • দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
  • “মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  
  • গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  
  • উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিল বিস্ময়কর চীনা রোবট
  • ব্রা পরে ভাই ও পোষা কুকুরকে রাখি পরিয়ে বিতর্কে জড়ালেন  অভিনেত্রী কৃতি স্যানন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.