• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  

Eidin by Eidin
August 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ আগস্ট : গতকাল প্রশাসন ও পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে কলকাতায় ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযানে গিয়ে পার্ক স্ট্রিটে এক মহিলাকে উনুন জ্বালিয়ে শিশুসন্তানদের দুধ গরম করতে দেখে মেজাজ হারান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ফুটপাতে এভাবে সংসার পাতা ও রান্না করা নিয়ে কড়া আপত্তি জানান এবং ফুটপাত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন । জবাবে ওই মহিলা জানান, তিনি সেখানে রান্না করছেন না,  শিশুর জন্য দুধ গরম করছেন। বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে । 

আজ রবিবার ওই মহিলাকে সমবেদনা জানাতে যান বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ । তিনি ওই মহিলার পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন । কুণাল লিখেছেন,”মহিলা যা বললেন: পাঞ্জাবের মেয়ে। হিন্দু। নাম সীতা। বিয়ে মুসলমানের সঙ্গে, এখন নাম রশিদা। স্বামী চলে যেতে এক ছেলে, দুই মেয়ে নিয়ে অথৈ জলে। ছেলে মারা গেছে। এক মেয়েও স্বামী পরিত্যক্তা। বাড়ি নেই। মেয়ে আর ছোট বাচ্চাকে নিয়ে রাস্তায় ধারেই থাকেন। রাস্তা, ফুটপাথ সাফাই করে দেন। আবর্জনা কোড়ান। আর যাওয়ার জায়গা নেই। মেয়ের অন্য বাচ্চাকে অতীতে পুলিশ কোনো হোমে দিয়ে এসেছিল। দীর্ঘদিন এখানে এভাবেই থাকেন। চারপাশের দোকানের সঙ্গে কোনো ঝামেলা হয় না। কিন্তু মন্ত্রী বলার পর পুলিশ বলেছে সরতে। কোথায় যাবেন, ঠিক নেই। ফুটপাতে কোনো ঝুপড়ি-টুপড়িও নেই। বললেন, এখানে চলতে বাধা নেই। কিন্তু তাড়িয়ে দিলে কোথায় যাব? মহিলার কথা: আমার কাছে ঈশ্বর আল্লা সব এক। কিন্তু আমরা এখন কী করব? কোথায় থাকব? কী খাব?” 

তিনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর “ধমক”-এর সমালোচনা করেছেন এবং ফুটপাতবাসীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে লিখেছেন, “ফুটপাথ সাফ থাকুক, কিন্তু মানবিক মুখ সরিয়ে নয়।

  মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার পার্ক স্ট্রিট/ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গেছিলেন। দেখলাম বাচ্চার জন্য দুধ গরম করা এক ফুটপাথবাসিনীকে ধমকে বলছেন এসব থামিয়ে সরে যেতে। আমার বক্তব্য: ফুটপাথ পরিষ্কার হোক। কিন্তু সব অভিযানের একটা মানবিক মুখ থাকুক। আমাদের আর্থসামাজিক কাঠামোয় সবটা পুলিশ, বুলডোজার দিয়ে হয় না। উন্নত পশ্চিমি দেশের রাস্তাতেও ভিক্ষুক দেখেছি।

  আজ ওইখানে ওই মহিলার কাছে গেছিলাম। কৌতূহল থেকে। বললেন, পুলিশ বলে গেছে উঠে যেতে। না হলে মেরে ওঠাবে।”

তিনি লিখেছেন,”এরপর গেলাম পার্ক স্ট্রিট থানা। সঙ্গে বর্ণ বর্মণ, শুভ্রজিৎ হাজরা। পুলিশকে অনুরোধ করলাম, আমরাও চাই ফুটপাথ সাফ হোক। তবে এদের মেরে তুলবেন না। আপনারা খুঁজুন, সরকারকে বলুন, কোনো হোম বা আশ্রয়স্থলে পাঠান। আমরাও দেখছি। একটু সময় না দিয়ে গরিবতম মা, মেয়ে, নাতনিকে রাষ্ট্রশক্তির উচ্ছেদশাসনে বলি দেওয়া অমানবিক হবে। পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছে।” 

কুণালের কথায়,”উন্নতি মানেই শুধু উচ্ছেদ-এটা হতে পারে না। সরকার পুলিশ, মিডিয়া নিয়ে এসে ছবি তুলে ফতোয়া দিয়ে গেল। কিন্তু মহিলাকে কেন ফুটপাথে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে, সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না? শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব ? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম। কিন্তু গরিবকে কেন ফুটপাথে থাকতে হয়, এটা ভাবাটা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে। রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। সেটিং করে , দলবদল করে বাঁচছে। আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাথবাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হঠানো ?” শেষে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁর সমালোচনা করে  লিখেছেন,”অবশ্য বিধ্বংসী, সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিববিরোধী, অমানবিক; সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না।”

Previous Post

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  

Next Post

দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

Next Post
দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

No Result
View All Result

Recent Posts

  • দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
  • “মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  
  • গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  
  • উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিল বিস্ময়কর চীনা রোবট
  • ব্রা পরে ভাই ও পোষা কুকুরকে রাখি পরিয়ে বিতর্কে জড়ালেন  অভিনেত্রী কৃতি স্যানন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.