• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্ত্রাসবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আর ভিক্ষাবৃত্তির স্বভাবের জন্য ইসলামি দেশগুলি থেকে ২০ হাজার পাকিস্তানিকে বহিষ্কার 

Eidin by Eidin
August 23, 2026
in আন্তর্জাতিক
সন্ত্রাসবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আর ভিক্ষাবৃত্তির স্বভাবের জন্য ইসলামি দেশগুলি থেকে ২০ হাজার পাকিস্তানিকে বহিষ্কার 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ আগস্ট : গত ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে তাড়িয়ে দেওয়া  হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা সরকারি তথ্যে এই চিত্র উঠে এসেছে।

পাকিস্তানের নারকোটিক্স কন্ট্রোল মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তি, সন্ত্রাসবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য নিরাপত্তার আশঙ্কা, অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে উপসাগরীয় দেশগুলো।

এই সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ৫০০ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত ফেরত পাঠিয়েছে ৩ হাজার ৮০৩ জনকে। অন্যান্য দেশের মধ্যে ওমান ১ হাজার ৬০৬ জন, বাহরাইন ৫২১ জন, কাতার ৪২৯ জন এবং কুয়েত ৯৭ জনকে ফেরত পাঠিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বেআইনি প্রবেশ, নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান, ভিক্ষাবৃত্তি, মাদকসংক্রান্ত অপরাধ, নিরাপত্তাজনিত কারণ এবং ভুয়া কাগজপত্রের মতো নানা অপরাধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন ছিল বিভিন্ন মামলায় পলাতক অপরাধী এবং ১ হাজার ২৯৪ জন কারাদণ্ড ভোগ করার পর দেশে ফিরেছে । এ ছাড়া ৯৬৮ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে । পাসপোর্ট হারানোর তথ্য পাওয়া গেছে ১ হাজার ১৫৫ জনের, ভিসা নীতি লঙ্ঘন করেছেন ৬৮৯ জন এবং ৩৪২ জন প্রবেশের অনুমতি না পাওয়ায় ফিরতে বাধ্য হয়েছেন। এর বাইরেও আরও প্রায় ৬ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে, তবে এর বিস্তারিত কোনো তথ্য মন্ত্রণালয় প্রকাশ করেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সময় বিভিন্ন শহরে ইরানি হামলার ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার অপরাধেও বেশ কয়েকজন পাকিস্তানি আটক ও বহিষ্কৃত হয়েছেন। অভিবাসন ও অপরাধসংক্রান্ত আইনের বাইরে গিয়ে নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবেও বিষয়টি সামনে এসেছে।

পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ তারিক ফজল চৌধুরী আইনপ্রণেতাদের জানান, উপস্থাপিত এই তথ্যটি উল্লেখিত সময়ে উপসাগরীয় অঞ্চল ছেড়ে আসা মোট পাকিস্তানির পূর্ণাঙ্গ চিত্র নয়। মন্ত্রী স্পষ্ট করেন, যেসকল নাগরিককে সে দেশের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আটক করেছে এবং পাকিস্তানে ফিরিয়ে আনতে তাদের দূতাবাস বা মিশন জরুরি ভ্রমণ নথি জারি করেছে—কেবল তাদের তথ্যই এখানে ধরা হয়েছে। যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরেছেন কিংবা যাদের কাছে বৈধ পাসপোর্ট ছিল, তারা এই হিসেবের অন্তর্ভুক্ত নন।।

Tags: Begger And TerrorismInternational NewsMiddle EastPakistan
Previous Post

বাংলাদেশের রংপুরে গোটা হিন্দু পরিবারকে নৃশংসভাবে খুন, নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হল  বাবা-মা-যুবতী মেয়ে ও কিশোর পুত্রের ক্ষতবিক্ষত পচাগলা লাশ 

Next Post

নিজের তৈরি ভেজাল মেশানো খাবার খেতে অস্বীকার করলেন  ইউপির মিষ্টি দোকানের মালিক, ভাইরাল ভিডিও 

Next Post
নিজের তৈরি ভেজাল মেশানো খাবার খেতে অস্বীকার করলেন  ইউপির মিষ্টি দোকানের মালিক, ভাইরাল ভিডিও 

নিজের তৈরি ভেজাল মেশানো খাবার খেতে অস্বীকার করলেন  ইউপির মিষ্টি দোকানের মালিক, ভাইরাল ভিডিও 

No Result
View All Result

Recent Posts

  • “আমি নির্দ্বিধায় ‘বন্দে মাতরম্’ বলি” : বেগম আয়েশা সুলতানা ওরফে শর্মিলা ঠাকুরের নাম উল্লেখ না করে মোক্ষম জবাব দিলেন তসলিমা নাসরিন 
  • নারায়ণীয়ং দশক ৪ – যোগাভ্যাসঃ তথা যোগসিদ্ধিঃ
  • নিজের তৈরি ভেজাল মেশানো খাবার খেতে অস্বীকার করলেন  ইউপির মিষ্টি দোকানের মালিক, ভাইরাল ভিডিও 
  • সন্ত্রাসবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আর ভিক্ষাবৃত্তির স্বভাবের জন্য ইসলামি দেশগুলি থেকে ২০ হাজার পাকিস্তানিকে বহিষ্কার 
  • বাংলাদেশের রংপুরে গোটা হিন্দু পরিবারকে নৃশংসভাবে খুন, নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হল  বাবা-মা-যুবতী মেয়ে ও কিশোর পুত্রের ক্ষতবিক্ষত পচাগলা লাশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.