এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ আগস্ট : বাংলাদেশের রংপুরে একটি গোটা হিন্দু পরিবার খুন হয়ে গেছে । রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে গণপতি চক্রবর্তী (৬০),তাঁর স্ত্রী, মেয়ে এবং নাবালক পুত্রসন্তানের ক্ষতবিক্ষত দেহ । গণপতি চক্রবর্তী ছিলেন রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক । গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী (২৪) রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি করেছেন । ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং স্ত্রী নমিতা চক্রবর্তী (৫২) গৃহিণী !
জানা গেছে,কয়েকদিন ধরেই গণপতি চক্রবর্তীর বাড়ি বাইরব থেকে ঘরতালা বদ্ধ ছিল । কোন মানুষজনের সাড়া শব্দ ছিল না অর্থাৎ বাড়িতে কয়েকদিন ধরে কারোর যাতায়াত ছিল না! এতে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দম্পতি ও তাদের দুই সন্তানের ক্ষতবিক্ষত পচাগলা লাশ পড়ে থাকতে দেখে ।
ছেলেটির মৃতদেহ চৌকির নিচে, মা ও মেয়ের মৃতদেহ ছাদে উঠতে সিঁড়িতে, আর গণপতি চক্রবর্তীর মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়! এছাড়া ঘরের আসবাবপত্র এদিক সেদিক ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । অপরাধ তদন্তকারী টিমের সদস্যরা বিভিন্ন প্রমান সংগ্রহ করছেন। তবে শনিবার রাত অব্দি ঘাতকদের কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।।
