• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঝাড়ফুঁকের অছিলায় ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গুসকরার ৫৪ বছরের মৌলভী গিয়াসউদ্দিন সেখ

Eidin by Eidin
August 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ঝাড়ফুঁকের অছিলায় ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গুসকরার ৫৪ বছরের মৌলভী গিয়াসউদ্দিন সেখ
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),২০ আগস্ট : ঝাড়ফুঁকের অছিলায় ঘরের দরজা বন্ধ করে ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৫৪ বছরের এক মৌলভীর বিরুদ্ধে । এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মৌলভীকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গিয়াসউদ্দিন সেখ (৫৪)। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ । 

জানা গেছে,নির্যাতিতা কিশোরী নবম শ্রেণীর ছাত্রী । মাস দুয়েক আগে পড়াশোনা নিয়ে বাবা-মায়ের বকাঝকার পর অভিমানে সে ফিনাইল পান করেছিল । হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরলেও বমি-সহ নানা শারীরিক সমস্যা দেখা দেয় তার । মেয়েকে সুস্থ করার আশায় এক বন্ধুর পরামর্শে তাকে গুসকরার ধারাপাড়ায় গিয়াসউদ্দিনের কাছে নিয়ে গিয়েছিলেন মেয়েটির বাবা । সেই সুযোগে বাবাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে মেয়েটিকে ঝাড়ফুঁকের অছিলায় ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে গিয়াসউদ্দিন সেখ যৌন নির্যাতনে চালায় বলে অভিযোগ । 

জানা যায়, বাড়ি ফিরে কিশোরী বাবা-মাকে বিষয়টি জানালেও লোকলজ্জার ভয়ে তাঁরা কোনও পদক্ষেপ নেননি । বাধ্য হয়ে মেয়েটি সম্প্রতি তার দাদা-বউদির কাছে ঘটনা জানায় । বুধবার তাঁরা কিশোরীকে নিয়ে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই অভিযুক্ত গিয়াসউদ্দিন সেখকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।।

Tags: BurdwanCrime ReportGuskaraWestbengal
Previous Post

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ৪ এবিভিপি সমর্থক 

Next Post

মুর্শিদাবাদের রাণীনগরে পাকড়াও ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

Next Post
মুর্শিদাবাদের রাণীনগরে পাকড়াও ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

মুর্শিদাবাদের রাণীনগরে পাকড়াও ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

No Result
View All Result

Recent Posts

  • রাস্তা কেটে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল বেলুচ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী 
  • মুর্শিদাবাদের রাণীনগরে পাকড়াও ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
  • ঝাড়ফুঁকের অছিলায় ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গুসকরার ৫৪ বছরের মৌলভী গিয়াসউদ্দিন সেখ
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ৪ এবিভিপি সমর্থক 
  • আরএসএস সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললো বামপন্থী ও মুসলিম পরিচালিত মার্কিন সংস্থা ইউএসসিআইআরএফ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.