• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তারাপীঠের অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও তার বাবা 

Eidin by Eidin
August 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তারাপীঠের অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও তার বাবা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৮ আগস্ট : বিখ্যাত হিন্দুতীর্থ বীরভূমের তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত দুই শিশু সহ মোট ৯ জনের মৃত্যুর খবর মিলেছে । যার মধ্যে ৫ জন মেঘালয়ের একই পরিবারেরই সদস্য। তাঁরা হোটেলের শীর্ষতলে ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ মোট ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও ৯ জনকে বাঁচানো সম্ভব হয়নি । এই ঘটনায় হোটেলের মূল মালিক কল্যাণ পালকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবারে সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করা হল হোটেল মালিকের বাবা প্রবীর পালকেও । বাবা-ছেলে মিলেই ওই হোটেলটি পরিচালনা করতেন বলে জানা গেছে । 

তারাপীঠ থানার অদূরেই একটি পুকুর পাড়ে রয়েছে ওই হোটেলটি । ঘটনার সময় হোটেলে মোট ৪৩ জন উপস্থিত ছিলেন। গ্রাউন্ড ফ্লোরে শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ছড়ায় । ফাইবারের অন্দরসজ্জা থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। ভোরের দিকে ঘটনাটি ঘটায় তখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । শর্ট সার্কিটের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকার নেমে আসে এবং হোটেলের জরুরি বেরোনোর পথ চেনা কঠিন হয়ে পড়ে। রিসেপশনের দিকেই আগুনের তীব্রতা বেশি থাকায় প্রাণ বাঁচাতে গিয়ে ভয়াবহ বিপত্তির মুখে পড়েন আবাসিকরা। 

পরে দমকল ও তারাপীঠ-রামপুরহাট থানার পুলিশ উদ্ধার অভিযান শুরু করে । অধিকাংশের খোঁজ মিললেও কয়েকজন এখনও নিখোঁজ। প্রাণ বাঁচাতে তাঁরা পিছনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।একই সঙ্গে হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আইনমাফিক ছিল কি না এবং আবাসিকদের অভিযোগ অনুযায়ী পিছনের দরজাটি বন্ধ কেন রাখা হয়েছিল,খতিয়ে দেখছেন তদন্তকারীরা।।

Tags: BirbhumTarapith Hotel Fire
Previous Post

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ; এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান 

Next Post

সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান

Next Post
সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান

সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান

No Result
View All Result

Recent Posts

  • বিদেশে বিক্রি করার উদ্দেশ্যে কিশোরকে হত্যা করে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগে আমির কোরেশি ও জোয়েব খানকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ
  • ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ের ৪ চার মাসের মাথায় ঝিনাইদহে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু
  • ইউসিসি-র গুজবে ভোপালে “নিকাহ” করার হিড়িক : দৈনিক আবেদন বেড়েছে সাতগুণ,  মুসলমানরা “খুড়তুতো-মামাতো” ভাইবোনের বিয়ে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক
  • সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান
  • তারাপীঠের অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও তার বাবা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.