• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 

Eidin by Eidin
August 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 
6
SHARES
81
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ঘরছাড়া এক তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । তাপস চট্টোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতার বাড়ির পাশেই রাখা ছিল ট্রাক্টরটি । শুক্রবার রাতের অন্ধকারে কেউ বা কারা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । আগুনে গোটা ট্রাক্টরটি কার্যত ভস্মীভূত হয়ে গেছে । পরিবারের অভিযোগ রাজনৈতিক আক্রোশের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে । আজ শনিবার গুসকরা পুলিশ ফাঁড়িতে এনিয়ে অভিযোগ জানিয়েছে পরিবার । অভিযোগের ভিত্তিতে বাপন নায়েক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। যদিও নিজেপি নেতৃত্বের দাবি যে,ধৃতের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই । 

জানা গেছে,আউশগ্রামের আলিগ্রামের বাসিন্দা তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায় আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি । তিনি পেশায় চাষি । ২০২৬- এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিক্ষোভ ও হুমকির মুখে পড়েন তিনি । থেকেই তিনি কার্যত গ্রামছাড়া রয়েছেন । চাষবাসের সুবিধার্থে একটি ট্রাক্টর কিনেছেন তাপসবাবু । বসতবাড়ির পাশেই খামারে একটি ছাউনির তলায় ট্রাক্টরটি রাখা ছিল। 

পরিবার সূত্রে খবর,শুক্র ও শনিবার রাত প্রায় দুটো নাগাদ ট্রাক্টরটির একের পর এক চাকা বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘুম ভেঙে যায় পরিবারের লোকজনের । তারা দ্রুত বাইরে এসে দেখেন ট্রাক্টরটি দাউদাউ করে জ্বলছে । পরিবারের লোকজন চিৎকার করে সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকেন । এরপর আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির মোটর পাম্প চালিয়ে আগুন নেভান । তাপসবাবুর স্ত্রী উপাসনা চট্টোপাধ্যায়ের অভিযোগ,’ভোটের পর থেকেই গ্রামের কয়েকজন মিলে আমাদের জীবন দুর্বিসহ করে তুলেছে । তাই মাননীয় মুখ্যমন্ত্রী ও  পুলিশের কাছে আমাদের প্রার্থনা করছি যাতে আমরা নিরাপদে বসবাস করতে পারি।’ 

যদিও আউশগ্রাম বিধানসভার বিজেপির কনভেনর গণেশ সরকার জানান,বাপন নায়েক নামে ওই ব্যক্তির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই । পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। তবে উপাসনাদেবীর অভিযোগ,’ভোটের ফল ঘোষণার পর থেকেই তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি প্রতিবেশী এক ব্যক্তি প্রায়ই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন । তিনি বলেন, ‘ট্রাক্টরে আগুন লাগানোর পর আমরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছি।’।

Tags: AushgramBurdwanTMC Leader's tractor setting FireWestbengal
Previous Post

আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।

Next Post

“আমার জন্মভূমিতে জমি কিনতে সাহায্য করুন” : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে আবেদন জানালেন ঋষভ পন্থ ; মুখ্যমন্ত্রীর জবাব কী…?

Next Post
“আমার জন্মভূমিতে জমি কিনতে সাহায্য করুন” : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে আবেদন জানালেন ঋষভ পন্থ ; মুখ্যমন্ত্রীর জবাব কী…?

"আমার জন্মভূমিতে জমি কিনতে সাহায্য করুন" : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে আবেদন জানালেন ঋষভ পন্থ ; মুখ্যমন্ত্রীর জবাব কী...?

No Result
View All Result

Recent Posts

  • ভারতের আগে বিদেশে মুক্তি পাবে রামায়ণ চলচ্চিত্র; কারণ জানালেন প্রযোজক 
  • “আমার জন্মভূমিতে জমি কিনতে সাহায্য করুন” : মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে আবেদন জানালেন ঋষভ পন্থ ; মুখ্যমন্ত্রীর জবাব কী…?
  • আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 
  • আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।
  • প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.