• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।

Eidin by Eidin
August 8, 2026
in দেশ
আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আম্বালা,০৮ আগস্ট : গত ৭ই আগস্ট হরিয়ানার আম্বালা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গুরুদ্বার শ্রী পাঞ্জোখরা সাহিবের বাইরে একদল খালিস্থানপন্থী উন্মত্ত জনতা ইন্টারন্যাশনাল অ্যান্টি-খাইলিস্তানি টেররিস্ট ফ্রন্ট (আইএকেইটিএফ)-এর প্রধান গুরসিমরান সিং মান্ডের ওপর প্রাণঘাতী হামলা চালায়। উত্তেজিত জনতা তার গাড়ির উইন্ডশিল্ড এবং অন্যান্য কাঁচ ভেঙে ফেলে। গুরুদ্বারের দিকে যাওয়ার রাস্তায় মান্ড এই হামলার শিকার হন তিনি । মান্ডকে তার নিরাপত্তা রক্ষী এবং পুলিশ হিংস্র জনতার হাত থেকে কোনো রকমে উদ্ধার করে।

পরে, সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্ড বলেন,’আমি আমার ছেলের সাথে গাড়িতে বসেছিলাম, তখন কিছু লোক গাড়িটিকে ঘিরে ধরে এবং লাঠি, তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমি ও আমার ছেলে আহত হয়েছি। আমাকে বাঁচাতে আসা তিনজন পুলিশও আক্রান্ত হন। আমাদের জীবন বাঁচানোর জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পক্ষে এবং খালিস্তানের বিরুদ্ধে কথা বলি বলেই তারা আমার ওপর হামলা করে। তারা আমাকে প্রধানমন্ত্রী ও আরএসএস-এর বিরুদ্ধে স্লোগান দিতে এবং অমৃতপাল সিং ও অন্যদের জেল থেকে মুক্ত করতে বলে ।’ 

মান্ড আরও অভিযোগ করেন, “তারা আমাকে গুরুদ্বারে ঢুকতে দেয়নি। আমি আমার গাড়ির ভেতরে বসে ছিলাম। তারা এই হামলার পরিকল্পনা করেছিল। প্রথমে প্রায় দশজন লোক জড়ো হয়, তারপর বিশজন, এবং শীঘ্রই প্রায় পঞ্চাশজন লোক আমার গাড়ি ভাঙচুর করতে শুরু করে। তারা নিহাং শিখদের ডেকেছিল এবং সেখানে অনেক স্থানীয় লোকও উপস্থিত ছিল। তারা আমাকে তলোয়ার, লাঠি ও লাথি দিয়ে আক্রমণ করে। আমার হাত ও মাথায় আঘাত লাগে এবং আমার কয়েকটি দাঁতও ভেঙে যায়। তারা আমার ছেলেকেও গুরুতরভাবে মারধর করে, যার ফলে তার মাথায় আঘাত লাগে।’ 

তিনি আরও বলেন,’হরিয়ানা পুলিশের কর্মীরা আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। হামলাকারীরা আমাকে ‘মোদি মুর্দাবাদ’, ‘আরএসএস মুর্দাবাদ’, ‘খালিস্তান জিন্দাবাদ’ এবং ‘জারনাইল সিং ভিন্দ্রানওয়ালে জিন্দাবাদ’ স্লোগান দিতে বাধ্য করে। তারা আমাকে ডিব্রুগড় জেলে বন্দী অমৃতপাল সিং- এর মুক্তির ব্যবস্থা করতে বলে, অন্যথায় তারা আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তারা অমৃতপাল সিং মেহরনের মুক্তিরও দাবি জানায়। তারা আমার সমস্ত জিনিসপত্র কেড়ে নেয়। আমাকে উদ্ধার করার জন্য আমি হরিয়ানা পুলিশকে ধন্যবাদ জানাই; নাহলে আমাকে মেরে ফেলা হতো ।’ 

হামলায় বাকি আহতরা হলেন লুধিয়ানার গুরসিমরান মান্ড ও ভবজ্যোত এবং আম্বালা থানার কর্মী রাকেশ কুমার ও কুলবীর রানা।আম্বালার এসপি অজিত সিং শেখাওয়াত বলেন,’ঘটনার পেছনের কারণ এখনও জানা যায়নি। মান্ড গুরুদ্বারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, কিন্তু কিছু লোকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয় এবং তিনি আক্রান্ত হন। আহতের অবস্থা স্থিতিশীল। মান্ডকে বাঁচাতে গিয়ে দুই পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন। আমরা এখনও তাঁর জবানবন্দি রেকর্ড করিনি। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’।

Previous Post

প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  

Next Post

আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 

Next Post
আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 

আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 

No Result
View All Result

Recent Posts

  • আউশগ্রামে ঘরছাড়া তৃণমূল নেতার ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত বিজেপি কর্মী 
  • আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।
  • প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  
  • “হ্যা আমি বিয়ে করেছি” : ভিডিও লাইভে এসে বললেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ ; “সতীনের” বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সাংবাদিকদের তার পরামর্শ  : “কারোর অভিযোগের ভিত্তিতে খবর না করে দেশের কাজে লাগে এমন খবর করুন” 
  • স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.