• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটের শিমুলিয়ায় প্রকাশ্যে রাস্তায় শিক্ষিকাকে কুপ্রস্তাব, এফআইআর দায়ের হতেই চম্পট দিল অভিযুক্ত সুরজ শেখ

Eidin by Eidin
July 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মঙ্গলকোটের শিমুলিয়ায় প্রকাশ্যে রাস্তায় শিক্ষিকাকে কুপ্রস্তাব, এফআইআর দায়ের হতেই চম্পট দিল অভিযুক্ত সুরজ শেখ
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : প্রকাশ্যে রাস্তায় এক হিন্দু শিক্ষিকাকে ভিন সম্প্রদায়ের স্থানীয় এক যুবকের কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শিমুলিয়া এলাকায় । শুধু কুপ্রস্তাব দেওয়াই নয়,শিক্ষিকাকে শারীরিকভাবে নিগ্রহের চেষ্টাও করে বলে অভিযোগ । শুক্রবার ওই ঘটনার পর এদিন শনিবার শিক্ষিকা শিমুলিয়া গ্রামের বাসিন্দা সুরজ শেখ (৩৫) নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার কথা চাওড় হতেই শিক্ষিকার পাশে দাঁড়ান বিজেপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির স্থানীয় নেতাকর্মীরা । যদিও বিষয়টি নিয়ে তোলপাড় পড়তেই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত । পুলিশ তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে । 

জানা গিয়েছে,কাটোয়া শহরে বাড়ি ওই শিক্ষিকার । তিনি শিমুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন । অভিযোগ,বিগত কয়েক মাস ধরেই তাঁকে উত্যক্ত করে আসছিল শিমুলিয়া গ্রামের বাসিন্দা সুরজ শেখ । শিক্ষিকা স্কুলে যাতায়াতের সময় সুরজ শেখ তাঁকে দেখে কুমন্তব্য করার পাশাপাশি নানান অশ্লীল অঙ্গভঙ্গি করত।এমনকি কখনও কখনও একই বাসে উঠে পড়ে অনুসরন করত। চক্ষুলজ্জার জন্য সবকিছু মুখ বুজে সহ্য করে যান শিক্ষিকা । কিন্তু শুক্রবার সুরজ শেখ সব সীমা অতিক্রম করে । 

পুলিশের কাছে শিক্ষিকা জানিয়েছেন,শুক্রবার স্কুলে ছুটির পর তিনি যখন শিমুলিয়া বাসস্ট্যান্ডে বাসের জন্য প্রতীক্ষা করছিলেন সেই সময় সুরজ শেখ এসে তাকে শারিরীক ভাবে নিগ্রহের চেষ্টা করে ৷ এতে তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন । যদিও কোনো প্রকারে তিনি বাসে চড়ে বাড়ি চলে আসেন৷

জানা গেছে,এদিন বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে আসেন শিক্ষিকা। ঘটনার কথা সহকর্মীদের খুলে বলেন । স্কুলের তরফে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাকর্মীরাও ছুটে আসেন স্কুলে । এরপর সকলের সাথে মঙ্গলকোট থানায় গিয়ে অভিযুক্ত সুরজ শেখের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা । শিক্ষিকাকে আস্বস্ত করে পুলিশ জানিয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে,এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও সুরজ এমন ন্যাক্কারজনক আচরণ করেছিল । তারা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।। 

Tags: District NewsMangolkoteWestbengal
Previous Post

“কালীঘাট তৃণমূলের” নাম বদল !  IWM নামে নতুন দলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম  ঘোষণা 

Next Post

আহমেদাবাদে লাইসেন্স বাতিল করা বাজি কারখানায় অবৈধভাবে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত,  গুরুতর আহত বেশ কয়েকজন 

Next Post
আহমেদাবাদে লাইসেন্স বাতিল করা বাজি কারখানায় অবৈধভাবে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত,  গুরুতর আহত বেশ কয়েকজন 

আহমেদাবাদে লাইসেন্স বাতিল করা বাজি কারখানায় অবৈধভাবে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত,  গুরুতর আহত বেশ কয়েকজন 

No Result
View All Result

Recent Posts

  • “লাভ জিহাদি” আমির খানকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং
  • ২০৩১ সালে ক্ষমতায় ফিরে বিজেপির সব পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন অভিষেক ব্যানার্জি 
  • আহমেদাবাদে লাইসেন্স বাতিল করা বাজি কারখানায় অবৈধভাবে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত,  গুরুতর আহত বেশ কয়েকজন 
  • মঙ্গলকোটের শিমুলিয়ায় প্রকাশ্যে রাস্তায় শিক্ষিকাকে কুপ্রস্তাব, এফআইআর দায়ের হতেই চম্পট দিল অভিযুক্ত সুরজ শেখ
  • “কালীঘাট তৃণমূলের” নাম বদল !  IWM নামে নতুন দলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম  ঘোষণা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.