• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাওড়া স্টেশন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন

Eidin by Eidin
July 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাওড়া স্টেশন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৭ জুলাই : হাওড়া স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন প্রতিভার রাইফেল শুটার দময়ন্তী সেন(১৫) ।  মধ্য হাওড়ার ৩০/২ উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তীকে সর্বশেষ হাওড়া স্টেশনে দেখা যায় । তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না বলে জানা গেছে । 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাড়ির সামনের দোকানে গিয়েছিল দুধ কিনতে। সাড়ে ৯টা বাজলেও দময়ন্তী ফিরছে না দেখে তার পরিবারের সদস্যেরা ভেবেছিলেন, সে নদীর ধারে প্রাতঃভ্রমণে গিয়েছে। তবে সেখানেও খোঁজ মেলেনি তার। তারপর‌ই থানায় জানানো হয় ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৯টা ৪৬ নাগাদ দময়ন্তীকে স্টেশনে ঢুকতে দেখা গেছে । সর্বশেষ ১০ টা ০১ মিনিট নাগাদ তাকে ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে দেখা যায়। ওই সময়ে আরামবাগ- বর্ধমান লোকাল ট্রেন থাকে। তবে দময়ন্তী ওই ট্রেনে চড়েছে কিনা স্পষ্ট নয় । বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি । 

প্রসঙ্গত,দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী।  জাতীয় দলে ট্রায়ালে সুযোগ পেয়েছে দময়ন্তী। প্রতিদিন সকালেই তার অনুশীলন থাকে। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, বুধবার তাড়াতাড়ি নিজের ঘরে ঘুমতে চলে যায় তার মেয়ে। নিজের কাছেই তার মোবাইল ছিল । মেয়ের আচরণের মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না । 

তিনি আরও জানান, বাড়ি থেকে বেরনোর সময়ে তার মেয়ের পরণে ছিল গোলাপি রঙের পোশাক। তবে মোবাইল ছিল বাড়িতেই। শেওড়াফুলিতেও খোঁজ চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। মেয়েকে ফিরে পাওয়ার আশায় সমাজমাধ্যমেও আবেদন জানিয়েছেন ধ্রুবজ্যোতিবাবু ।। 

Previous Post

মুসলিম অপহরণকারীর হেফাজত থেকে মুক্তি পেতে আদালতে লড়ছে পাকিস্তানের  ১৩ বছর বয়সী খ্রিস্টান কিশোরী 

Next Post

দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দৈবী সুরক্ষার জন্য যজুর্বেদের একটি পবিত্র ও শক্তিশালী বৈদিক স্তোত্র

Next Post
দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দৈবী সুরক্ষার জন্য যজুর্বেদের একটি পবিত্র ও শক্তিশালী বৈদিক স্তোত্র

দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দৈবী সুরক্ষার জন্য যজুর্বেদের একটি পবিত্র ও শক্তিশালী বৈদিক স্তোত্র

No Result
View All Result

Recent Posts

  • দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মানসিক শান্তি ও দৈবী সুরক্ষার জন্য যজুর্বেদের একটি পবিত্র ও শক্তিশালী বৈদিক স্তোত্র
  • হাওড়া স্টেশন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন
  • মুসলিম অপহরণকারীর হেফাজত থেকে মুক্তি পেতে আদালতে লড়ছে পাকিস্তানের  ১৩ বছর বয়সী খ্রিস্টান কিশোরী 
  • কংগ্রেস শাসিত তেলেঙ্গানার স্কুলে হিন্দু পড়ুয়াকে “কালিমা ও সূরা ফাতিহা”র মত ইসলামি পাঠকে মুখস্থের হোমওয়ার্ক,  বিক্ষোভের পর শিক্ষিকাকে বহিষ্কার
  • মন্দিরে পূজা চলাকালে পূজার  সামগ্রী লাথি মেরে ফেলে দিল মুসলিম যুবক, যথারীতি পাগল বলে চালানোর চেষ্টা করছে পরিবার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.