• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মদনও মনে হয় ডিগবাজি দিতে চলেছেন ! চরম বিপাকে মমতা 

Eidin by Eidin
July 15, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মদনও মনে হয় ডিগবাজি দিতে চলেছেন ! চরম বিপাকে মমতা 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুলাই : বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর থেকে নিজের দলের অভ্যন্তরেই কার্যত কোনঠাসা হয়ে পড়েছেন মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিরা । ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ‘নতুন তৃণমূল’ মূলত অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে কিছুতেই মেনে নিতে পারছেন না । মমতাও তার ‘ভাইপো’কে কিছুতেই ছাড়তে রাজি নন । তবুও এতদিন সাংসদ কল্যাণ ব্যানার্জি- মহুয়া মৈত্র সহ বিধায়ক মদন মিত্র-কুণাল ঘোষকে দৃঢ়ভাবে মমতা ব্যানার্জির পাশে দেখা গিয়েছিল । কিন্তু কল্যাণ ইতিমধ্যেই একাধিকবার অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন । তবে শিবির বদল নিয়ে তিনি তেমন কিছু খোলসা করেননি । এবার মদন মিত্র সম্পর্কে যে খবর আসছে,  তা মমতা ব্যানার্জির জন্য চরম উদ্বেগের । 

শোনা যাচ্ছে যে মঙ্গলবার রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । স্বর্ণকমলের ছেলে তথা এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহা ইতিমধ্যেই ‘নতুন তৃণমূল’-এ যোগ দিয়েছেন । যেকারণে মদনের শিবির বদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে৷ 

আর একটা বিষয় যা এই জল্পনাকে উসকে দিয়েছে, সেটা হল, কামারহাটি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি অভিযান । ইডি সূত্রে খবর, তদন্তে বেশ কিছু রহস্যময় আর্থিক লেনদেনের হদিস মিলেছে, যার সঙ্গে বিধায়কের স্ত্রী ও দুই পুত্রের যোগসূত্র রয়েছে। ফলে দুর্নীতির তদন্তের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছেন মদন মিত্র । আর সেই জাল থেকে বেরিয়ে আসতেই ঋতব্রত ব্যানার্জির ‘নতুন তৃণমূল’-এর দিকে তিনি পা বাড়িয়েছেন বলে অনুমান করা হচ্ছে ।

 আর যদি এই অনুমান বাস্তবে পরিনত হয় তাহলে দীর্ঘদিনের অনুগত সৈনিক মদন মিত্রকে হারিয়ে মমতা ব্যানার্জি যে চরম বিপাকে পড়বেন এটা দিনের আলোর মত স্পষ্ট । কারন মদনের দেখাদেখি বাকি যে গুটিকয়েক নেতানেত্রীকে মমতার পাশে এখনও দেখা যায় তারা কতদিন তার পাশে থাকবে সেনিয়ে যথেষ্ট সন্দেহ আছে ।। 

Tags: Bengal Politics
Previous Post

মধ্যপ্রদেশের ধর ভোজশালার ভেতরে নামাজ পাঠে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট ; বিষয়টি “অত্যন্ত সংবেদনশীল” আখ্যা দিয়েছে আদালত 

Next Post

হরিরামপুরে ৪,০০০টি নিষিদ্ধ ট্যাবলেটসহ পুলিশের হাতে পাকড়াও এক মাদক পাচারকারী 

Next Post
হরিরামপুরে ৪,০০০টি নিষিদ্ধ ট্যাবলেটসহ পুলিশের হাতে পাকড়াও এক মাদক পাচারকারী 

হরিরামপুরে ৪,০০০টি নিষিদ্ধ ট্যাবলেটসহ পুলিশের হাতে পাকড়াও এক মাদক পাচারকারী 

No Result
View All Result

Recent Posts

  • ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার ! আপনি কি জানেন অশ্বিন কাকে বেছে নিয়েছেন ?
  • আর্থিকভাবে অস্বচ্ছল ভক্তদের জন্য তারাপীঠে সরকারিভাবে ‘খুব বড় আকারে’ ট্যুরিস্ট লজ তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৌশিকী অমাবস্যায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে 
  • মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করল হেস্টিংস থানার পুলিশ 
  • হাওড়ার মন্দিরতলায় রাতের অন্ধকারে একাধিক অসম্পূর্ণ প্রতিমা ভাঙচুর 
  • বোরাখা পরে “রাখি ফাতিমা” সেজে মক্কায় মাদুর বিতরণ করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.