৬ কোটি ৭০ লক্ষ বছরের (৬৭ মিলিয়ন) ‘গাস’ ডাকনামের একটি টাইরানোসরাস রেক্সের (Tyrannosaurus rex) কঙ্কাল মঙ্গলবার নিউইয়র্কের সোথবি’স-এ ৩৭.৪ মিলিয়ন পাউন্ড বা ৫ কোটি ১ লাখ (৫০.১ মিলিয়ন) ডলার মূল্যে বিক্রি হয়েছে, যা কোনো ডাইনোসরের জন্য এখন পর্যন্ত প্রদত্ত সর্বোচ্চ মূল্য। সোথবি’র মতে, এই কুখ্যাত শিকারী প্রাণীটির জীবাশ্মটি ১২ ফুট (৪ মিটার) -এরও বেশি লম্বা এবং এর ৬০ শতাংশেরও বেশি হাড় উদ্ধার হওয়ায় এটি এ পর্যন্ত পাওয়া “সবচেয়ে সম্পূর্ণ” নমুনাগুলোর মধ্যে অন্যতম। সাতজন দরদাতার মধ্যে ১০ মিনিটের লড়াইয়ের পর নিলামে কেনা সবচেয়ে মূল্যবান ডাইনোসরের জীবাশ্মে পরিণত হয়েছে। তবে নিলামে বিজয়ী দরদাতার নাম এখনো প্রকাশ করা হয়নি।
গাস” হলো বিশ্বের অন্যতম পূর্ণাঙ্গ টি. রেক্স কঙ্কাল—যাতে ১৮৩টি জীবাশ্মীভূত হাড় রয়েছে—এবং এটি ২০২১ সালে দক্ষিণ ডাকোটার একটি গবাদি পশুর খামারে আবিষ্কৃত হয়েছিল। বিশাল প্রাণীটি প্রায় ৭ কোটি ২ লক্ষ থেকে ৬ কোটি ৬ লক্ষ বছর আগে বাস করত — যে সময়কালটি ছিল উষ্ণ জলবায়ু, উচ্চ সমুদ্রপৃষ্ঠ এবং বিস্তীর্ণ প্লাবনযোগ্য উপকূলীয় সমভূমি দ্বারা চিহ্নিত।
কঙ্কালটির দৈর্ঘ্য ৩৮ ফুট (১১.৬ মিটার), যা এটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম টি. রেক্সগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। এটি প্রায় ৬৩ শতাংশ সম্পূর্ণ।সোথবি’র বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের প্রধান ক্যাসান্ড্রা হ্যাটোন বলেছেন,’এই ফলাফলটি অর্জিত হতে বহু বছর লেগেছে। গাস শুধু একটি ব্যতিক্রমী আবিষ্কারই নয়, বরং এমন একটি নমুনা যাকে অত্যন্ত দক্ষতার সাথে খনন, নথিভুক্ত, প্রস্তুত এবং যত্ন করা হয়েছে।’
এটি ২০২৪ সালে একটি স্টেগোসরাসের গড়া পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং এটিই প্রথম যা ৫ কোটি ডলারের সীমা অতিক্রম করেছে।কিছু বিজ্ঞানী বলেছেন যে, এই নিলাম অতি-ধনীদের জীবাশ্ম সংগ্রহের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে পারে।হ্যাটনের মতে, নমুনাটি উন্মোচন করতে যে সময় ও সম্পদ ব্যয় হয়েছে, পরিশোধিত মূল্য তারই প্রতিফলন।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত, তিনটি গ্রীষ্মকালে হাড়গুলো খনন করে বের করা হয়েছিল, যখন মাটি গলে যাওয়ার মতো যথেষ্ট উষ্ণতা ছিল। কিন্তু টি. রেক্সটিকে পুনরায় একত্রিত করতে গবেষণাগারে আনতে আরও তিন বছর সময় লেগেছিল।এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে খুলিটিতে কামড়ের চিহ্ন ছিল এবং এর পাঁজরের হাড়গুলো আগে ভাঙা থাকলেও জীবদ্দশায় তা সেরে উঠেছিল। উভয় আঘাতই সম্ভবত মৃতদেহ ভক্ষণের সময় অথবা অন্য ডাইনোসরদের সাথে লড়াইয়ের সময় লেগেছিল।
মঙ্গলবার একজন বেনামী ক্রেতার এই ক্রয়টি ডাইনোসরের জীবাশ্মের ক্রমবর্ধমান বাজারকে তুলে ধরেছে — এই নিদর্শনগুলো ব্যক্তিগত মালিকানায় চলে যাওয়ায় এই প্রবণতাটি কিছু জীবাশ্মবিজ্ঞানীর সমালোচনার জন্ম দিয়েছে। নিলামের আগে ক্যাসান্ড্রা হ্যাটোন বলেছেন,”যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যেখানে এ ধরনের জীবাশ্মকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হয় ।” তিনি বলেন,”জমির মালিক হলে জীবাশ্মটিও আপনার, এবং তা বিক্রি করার অধিকারও আপনার। তাই আপনি যদি ডাইনোসর চান, তবে এটিই একমাত্র জায়গা যেখান থেকে তা পেতে পারেন ।”
জীবাশ্ম নিলামের আগের রেকর্ডটি ছিল ‘অ্যাপেক্স’ নামের স্টেগোসরাসটির, যা ২০২৪ সালে হেজ ফান্ড বিলিয়নিয়ার কেন গ্রিফিন ৪ কোটি ৪৬ লক্ষ ডলারে কিনেছিলেন। যেটি তিনি চার বছরের জন্য আমেরিকান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামকে ধার দিয়েছেন। মঙ্গলবার নিলাম হওয়া টাইরানোসরাস রেক্সের ক্রেতার পরিচয় প্রকাশ পেতে কিছুটা সময় লাগতে পারে । তবে এটি শীঘ্রই নিকটবর্তী কোনো জাদুঘরে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।।
