এইদিন ওয়েবডেস্ক,বরিশাল,১০ জুলাই : ভারত সীমান্তে কড়াকড়ি করায় গরু-মোষ পাচার বন্ধ হয়ে গেছে । পোলট্রি মুরগির দামও আকাশছোঁয়া । তাই এবার বন্যপ্রাণী ধরে খেতে শুরু করেছে বাংলাদেশের বুবুক্ষুর দল । বাংলাদেশের বরিশাল নগরে সাতটি শিয়াল জবাই করে মাংস রান্না করে রুটি দিয়ে খেলো বেশ কয়েকজন । শুধু তাইই নয়,জবাই করা শিয়ালের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাংস বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয় । বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করা হয়। পরে সেগুলো রান্না করে রুটি দিয়ে খাওয়া হয় । ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট করা হয়। সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় পরিবেশবাদীরা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে প্রকাশ্যে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মহম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’।
