• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

যে শমীক ভট্টাচার্য তৃণমূলীদের যোগদান করানো ‘দল বিরোধী কাজ’ বলে ঘোষণা করেছিলেন, তার হাত ধরেই ৩ ‘ভালো তৃণমূলের’ বিজেপিতে যোগদান ; উঠছে প্রশ্ন 

Eidin by Eidin
July 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
যে শমীক ভট্টাচার্য তৃণমূলীদের যোগদান করানো ‘দল বিরোধী কাজ’ বলে ঘোষণা করেছিলেন, তার হাত ধরেই ৩ ‘ভালো তৃণমূলের’ বিজেপিতে যোগদান ; উঠছে প্রশ্ন 

ছবি : বিজেপির ফেসবুক পেজ থেকে নেওয়া

4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ জুলাই : রাজ্যে পালাবদলের পর শাসকদল বিজেপি তাদের দলে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল । এমনকি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এও ঘোষণা করেছিলেন যে,তৃণমূলের লোকজনদের যোগদান করানো হলে সেটা দলবিরোধী কাজ বলে গন্য করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । অথচ সেই শমীক ভট্টাচার্যের হাত ধরেই ৩ জন ‘ভালো তৃণমূল’ যোগদান করল বিজেপিতে । বৃহস্পতিবার  ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করালেন শমীক । 

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপিপন্থী বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় । তিনি এনিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন,”সমস্যা কিন্তু গভীরে যাচ্ছে । নির্বাক ভোটাররা silently সব দেখছেন । মাপছেন । যাঁরা কর্মী তাঁদের এক নির্দেশ দিচ্ছেন । আর নিজেরা উল্টো পথে হাঁটছেন । যে সব ভক্তকূল অন্ধ নন তাঁরা কি রিএক্ট করছেন চোখ বোলান তাঁদের লেখায় । কিছুটা ইঙ্গিত পাবেন । এখন নয়, কঠিন সময়ে এর ফল পাবেনই পাবেন…  ভাববেন । ভাবা প্র্যাকটিস করুন বললে আবার ডিম থেরাপি বা ইট থেরাপি হতেই পারে । তাই ওটি আর লিখলাম না । লিখলাম শুধু “ভাববেন” সব কিছু ঠিক করছেন কি না ।”

রাজ্যে পালাবদলের পরই রাজ্যসভায় সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক । গত সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর রায়। এরপর বিকালে ওই তিনজনকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে দেখা যায় । তারপরেই তারা শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন । শমীক ভট্টাচার্য দাবি করেন,’এই ৩ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরা খুশি, খুশি হয়েছেন বিজেপি কর্মীরাও।’ অবশ্য তিনি এও সাফাই দিয়েছেন,ব্যতিক্রম তো থাকবেই। তবে ৪ ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, তাঁদের জন্য দরজা বন্ধ।’ যদিও রাজ্য সভায় তাঁরা প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে কিছুই খোলসা করে বলেননি তিনি৷ 

তবে বিজেপির অন্দরের লোকজন যে তিন তৃণমূল নেতানেত্রীদের যোগদানে আদপেই খুশি নয়,সেটা সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় স্পষ্ট । এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, বিজেপিত্ব যোগদান করেই রাজ্যসভার টিকিট পেতে চলেছেন তিন তৃণমূল ত্যাগী নেতানেত্রী ।। 

Tags: BJP JoiningKolkataWestBengal Politics
Previous Post

গুরু বন্দনা : গুরুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র

Next Post

ছেলের ভুলের কারণে ৫,৭২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প 

Next Post
ছেলের ভুলের কারণে ৫,৭২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প 

ছেলের ভুলের কারণে ৫,৭২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প 

No Result
View All Result

Recent Posts

  • ছেলের ভুলের কারণে ৫,৭২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প 
  • যে শমীক ভট্টাচার্য তৃণমূলীদের যোগদান করানো ‘দল বিরোধী কাজ’ বলে ঘোষণা করেছিলেন, তার হাত ধরেই ৩ ‘ভালো তৃণমূলের’ বিজেপিতে যোগদান ; উঠছে প্রশ্ন 
  • গুরু বন্দনা : গুরুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের একটি অত্যন্ত শক্তিশালী স্তোত্র
  • অযোধ্যার রাম মন্দিরে দান সামগ্রী গণনার দায়িত্বে থাকা ২৩ জন কর্মচারীর গন ইস্তফা 
  • ফ্রান্সের কাছে হেরে মরক্কো ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই লন্ডন ও প্যারিসে ব্যাপক দাঙ্গা বাধালো মুসলিম শরণার্থীরা ; আহত একাধিক পুলিশ কর্মী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.