• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাজোলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু, আটক দ্বিতীয় পক্ষের স্বামী 

Eidin by Eidin
July 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গাজোলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু, আটক দ্বিতীয় পক্ষের স্বামী 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ জুলাই : ইসলাম ধর্মে ধর্মান্তরিত এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার  গাজোলে ৷ পুলিশ জানিয়েছে,মৃত মহিলার নাম ধানি বাস্কে ওরফে সখিনা বিবি (৪০) । এই ঘটনায় মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী কাজী আনসারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ মৃত মহিলার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে৷ পরিবারের সন্দেহ তাকে খুন করা হয়েছে । যদিও আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত এনিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, মৃতা ধানি বাস্কের প্রথমে বায়লা হাঁসদার সঙ্গে বিয়ে হয় । বছর সাতেক আগে প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে ধর্মান্তরিত হয়ে গাজোলের সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগড়া গ্রামের বাসিন্দা কাজী আনসারীকে ইসলামি রীতিতে বিয়ে করেন ধানি । তার নতুন নামকরণ হয় সখিনা বিবি । তখন থেকেই দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গেই সংসার করছিলেন তিনি ।

জানা গেছে,রবিবার রাতে প্রায় পৌনে এগারোটা নাগাদ কাজী আনসারী তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায়  গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান প্রথম পক্ষের স্বামী ও আত্মীয়রা । সেই সময় তারাই ধানি বাস্কে ওরফে সখিনা বিবির মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় । তাদের সন্দেহ যে মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে । আজ সোমবার বিকেলে গাজোলের বিডিও সুমন ঘোষের উপস্থিতিতে মৃতদেহের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন স্পষ্ট হবে ।। 

Previous Post

প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 

Next Post

চোপড়ার “ত্রাস” তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  

Next Post
চোপড়ার “ত্রাস” তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  

চোপড়ার "ত্রাস" তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  

No Result
View All Result

Recent Posts

  • ভারতের সাহায্য চাইলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা 
  • চোপড়ার “ত্রাস” তৃণমূল নেতা জিয়ারুল হককে এলাকায় প্যারেড করাল পুলিশ  
  • গাজোলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যু, আটক দ্বিতীয় পক্ষের স্বামী 
  • প্রতিবেশী ১২ বছরের মেয়েকে ধর্ষণ করে বিহারে পালিয়েছিল শেখ রবিউল, ধরে আনলো মালদা পুলিশ 
  • গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস ও দু’পা ও হাত বাঁধা অবস্থায় বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল নদীয়ার কল্যাণীতে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.