• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টেস্ট ম্যাচের মাঝেই হঠাৎ ক্রিকেটকে বিদায় জানালেন  ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বেন স্টোকস 

Eidin by Eidin
June 29, 2026
in খেলার খবর
টেস্ট ম্যাচের মাঝেই হঠাৎ ক্রিকেটকে বিদায় জানালেন  ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বেন স্টোকস 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৯ জুন : ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক অবসরের ঘোষণা দেন। ইংল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বেন স্টোকসের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বেন স্টোকস এই টেস্ট ম্যাচের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড ক্রিকেট বলেছে, “বেন, তুমি এই দলের জন্য সবচেয়ে অনুপ্রেরণাদায়ক নেতা এবং কিংবদন্তি। আমরা তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।”

নটিংহ্যামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি চলছে। এই টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন। এই টেস্ট ম্যাচটিই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। উল্লেখ্য, বেন স্টোকস এর আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নিয়েছেন। তিনি শুধু টেস্ট ক্রিকেট খেলেন। টেস্ট ক্রিকেটে তিনি ইংল্যান্ড দলের অধিনায়কও বটে, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে মোট ১২২টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ১৪টি শতকসহ ৭,২৪৩ রান করেছেন এবং ২৫২টি উইকেট নিয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটের অন্যতম বিপজ্জনক অলরাউন্ডারদের একজন ছিলেন। ১১৪টি ওয়ানডেতে স্টোকসের রয়েছে ৩,৬১৯ রান ও ৭৪টি উইকেট। ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার রয়েছে ৫৮৫ রান ও ২৬টি উইকেট।।

Tags: Sports News
Previous Post

প্রধানমন্ত্রী মোদীকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ সম্মাননা প্রদান করল সেশেলস: ভারত মহাসাগর সম্ভাবনার এক আলোকবর্তিকা

Next Post

রাম জন্মভূমি উদ্ধার হলে আদিনাথ মন্দির কেন নয় ? মালদার আদিনা মসজিদের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ 

Next Post
রাম জন্মভূমি উদ্ধার হলে আদিনাথ মন্দির কেন নয় ? মালদার আদিনা মসজিদের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ 

রাম জন্মভূমি উদ্ধার হলে আদিনাথ মন্দির কেন নয় ? মালদার আদিনা মসজিদের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দাবি জানালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ 

No Result
View All Result

Recent Posts

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষ, আহত ৪ এবিভিপি সমর্থক 
  • আরএসএস সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুললো বামপন্থী ও মুসলিম পরিচালিত মার্কিন সংস্থা ইউএসসিআইআরএফ 
  • দশকং ১ – ভগবতঃ স্বরূপং তথা মাহাত্ম্যম্
  • রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে গিয়ে ক্ষতির জন্য ইইউ-এর কাছে ৭ বিলিয়ন ইউরো দাবি করেছে লাটভিয়া
  • অল্প বয়সী হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে শারিরীক সম্পর্ক করলেই ৪০ হাজার টাকা : দিল্লির ‘লাভ জিহাদি’ সামাদ কোরেশির চাঞ্চল্যকর স্বীকারোক্তি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.