• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 

Eidin by Eidin
June 25, 2026
in আন্তর্জাতিক
সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ জুন : বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলা সীমান্ত দিয়ে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে  বিএসএফ । এদিকে একই পরিবারের ওই ৪ সদস্যকে  নিতে অস্বীকার করছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি। তাদেরকে নিজেদের বাড়ি যেতে না দিয়ে আটক করা হয়েছে । তাদেরকে ঠেলে পাঠানোর আগে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয় বলে দাবি করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম । 

প্রতিবেদনে বলা হয়েছে,আজ বুধবার সকাল ৬টায় উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সালকি ডুয়াপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানান দিনাজপুর-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান। ওই বাংলাদেশিদের নাম আকুব্বর মোল্লা (৫১) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৪), তাদের ছেলে বোরহান মোল্লা এবং জাহানারার ভাই রমজান মোল্লা। তারা বাংলাদেশের নড়াইলের কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার বাসিন্দা । আকুব্বর মোল্লারা সেকথা জানালেও বিজিবি তাদের ফের ভারতে ঠেলে দেওয়ার মতলব করছে বলে জানা গেছে। 

তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় জানা গেছে বলে জানান শংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ বসাক।তিনি বলেন, ভোরে সালকি ডুয়াপাড়া দিয়ে গ্রামে আসার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন। খবর পেয়ে তিনি আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেন এবং বিজিবিকে খবর দেন।আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য পঙ্কজ বলেন, “মঙ্গলবার রাতে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। তবে কোন সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেছেন, সেটা তারা বলতে পারেননি।”

এদিন বেলা ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিজিবি সদস্যরা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে যান বলে জানান তিনি।বিজিবি অধিনায়ক আরিফুজ্জামান বলেন, আটকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Tags: Bangladesh
Previous Post

বৈভব টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই ১১৯ বলে ১৬৮ রানের এক বিস্ফোরক সেঞ্চুরি করেছে তার ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ 

Next Post

আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 

Next Post
আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 

আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 

No Result
View All Result

Recent Posts

  • নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 
  • আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 
  • সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 
  • বৈভব টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই ১১৯ বলে ১৬৮ রানের এক বিস্ফোরক সেঞ্চুরি করেছে তার ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ 
  • ভারত-ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশীর জন্য আলাদা ড্রেসিংরুম, কারণটা কি জানেন ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.