• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গাছ বিক্রির টেন্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ভাতারের তৃণমূল নেতা 

Eidin by Eidin
June 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গাছ বিক্রির টেন্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ভাতারের তৃণমূল নেতা 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুন : পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার নেওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতের নাম সূরজিৎ হালদার । তিনি মাহাচান্দা অঞ্চল তৃণমূলের সভাপতি । আড়া গ্রামের বাসিন্দা ওই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।  এই ঘটনায় কয়েক দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্য বোরহান শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 

জানা গেছে,সম্প্রতি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার । তার অভিযোগ,গত বছরের ডিসেম্বর মাসে মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তরফে গাছ বিক্রির টেন্ডার ডাকা হয়েছিল । তিনি সেই টেন্ডার পান। কিন্তু তারপর থেকেই সুরজিৎ হালদার-সহ কয়েক জন তৃণমূল নেতা-নেত্রী বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে টাকা দাবি করতে শুরু করে । বাধ্য হয়ে তিনি তাদের ’দফায় মোট ১২ লক্ষ টাকা দেন । 

তার অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ । প্রথমে গ্রেপ্তার করা হয় মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বোরহান শেখকে । এবারে পুলিশের হাতে ধরা পড়ল মাহাচান্দা অঞ্চল তৃণমূলের সভাপতি সূরজিৎ হালদার ।

মহিলাদের উত্যক্ত করায় ভাতারে গনরোষের মুখে তৃণমূল কর্মী 

অন্যদিকে একটি পৃথক ঘটনায় গনরোষের মুখে পড়তে হল ভাতারের এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামের বাগদিপাড়ায় । মঙ্গলবার রাতে বেশ কিছু স্থানীয় মহিলা গৌরাঙ্গ বাগদি নামে ওই তৃণমূল কর্মীকে ধরে ব্যাপক চড় থাপ্পর ও জুতোপেটা করে । স্থানীয়দের অভিযোগ,তৃণমূল ক্ষমতায় থাকার সময় গৌরাঙ্গ বাগদি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করত এবং বিরোধীদলের কর্মীদের বাড়িতে হামলা পর্যন্ত করেছিল । এনিয়ে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে ।। 

Tags: BurdwanDistrict NewsWestbengal
Previous Post

তারাতলা বিপর্যয়ের পর সমস্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী,  এখনও মৃত তিন, ১৮ জন জীবিত উদ্ধার, জানালেন মুখ্যমন্ত্রী

Next Post

আসলাম হুসেনের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকা আম আদমি পার্টির নেত্রী নন্দিনীর ঝুলন্ত দেহ উদ্ধার, মারধর-ছুরির কোপ- জরায়ু অপসারণ : পরিবার জানিয়েছে এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড 

Next Post
আসলাম হুসেনের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকা আম আদমি পার্টির নেত্রী নন্দিনীর ঝুলন্ত দেহ উদ্ধার, মারধর-ছুরির কোপ- জরায়ু অপসারণ : পরিবার জানিয়েছে এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড 

আসলাম হুসেনের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকা আম আদমি পার্টির নেত্রী নন্দিনীর ঝুলন্ত দেহ উদ্ধার, মারধর-ছুরির কোপ- জরায়ু অপসারণ : পরিবার জানিয়েছে এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড 

No Result
View All Result

Recent Posts

  • নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 
  • আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 
  • সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 
  • বৈভব টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই ১১৯ বলে ১৬৮ রানের এক বিস্ফোরক সেঞ্চুরি করেছে তার ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ 
  • ভারত-ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশীর জন্য আলাদা ড্রেসিংরুম, কারণটা কি জানেন ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.