এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২২ জুন : উত্তরপ্রদেশের কানপুরে মহিলাদের উপর রাসায়নিক নিক্ষেপকারী মহম্মদ দিলশাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। দিলশাদ একজন গৃহশিক্ষিক, একজন ছাত্রী এবং একজন নার্সের উপর এই রাসায়নিকটি নিক্ষেপ করেছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দিলশাদ জানায় যে, মহিলাদের যন্ত্রণায় ছটফট করতে দেখে সে আনন্দ পেত।
পুলিশ জানিয়েছে যে, দিলশাদ টাইলস লাগানোর কাজে ব্যবহৃত রাসায়নিক দিয়ে রাস্তায় হেঁটে যাওয়া মহিলাদের নিশানা করত। সম্প্রতি, সে লখিমপুরের নেট (NET) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এমন এক ছাত্রী এবং একজন গৃহশিক্ষিকার উপর রাসায়নিক নিক্ষেপ করেছিল। মাত্র তিন দিন আগে, সে গভীর রাতে ডিউটি সেরে ফেরা এক নার্সের উপর একই রাসায়নিক নিক্ষেপ করে, যার ফলে নার্সটির হাত মারাত্মকভাবে পুড়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং অভিযুক্তের সন্ধান শুরু করে। শহরজুড়ে থাকা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ দিলশাদকে শনাক্ত করে এবং তার বাড়ির সন্ধান পায়। অপরাধটি করতে উদ্যত দিলশাদকে পুলিশ ধাওয়া করে, কিন্তু তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গ্রেপ্তার করে। পুলিশি তদন্তে আরও জানা যায় যে, দিলশাদ এর আগেও কারাবাস করেছিল। তিন বছর আগে, সে এক নাবালিকাকে ঝোপের মধ্যে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছিল, যার জন্য সে পকসো আইনে দণ্ডিত হয়েছিল।।

