• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলকোটের হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের বামশোর গ্রামের যুবক, হিন্দুত্ববাদী এই সংগঠনগুলি বলছে “লাভ জিহাদ” 

Eidin by Eidin
June 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মঙ্গলকোটের হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের বামশোর গ্রামের যুবক, হিন্দুত্ববাদী এই সংগঠনগুলি বলছে “লাভ জিহাদ” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুন : মঙ্গলকোটের এক হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সাহিল সেখ । তার বাড়ি ভাতার থানার বামশোর গ্রামে । বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের কার্যকর্তাদের সহযোগিতায় ও পুলিশের তৎপরতায় আজ সোমবার বিকেলের আগেই বর্ধমান শহরের কাছে একটি জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে ৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এটি  আসলে “লাভ জেহাদ”-এর ঘটনা । এদিকে মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার । তারা ভাতারের দুই হিন্দুত্ববাদী সংগঠনকে কৃতজ্ঞতা জানিয়েছেন । 

জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার ক্ষীরগ্রামে বাড়ি ওই কিশোরীর । দশম শ্রেণীর ছাত্রী। রবিবার বিকেলে জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে আসে। তারপর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর কৈচর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডাইরি করেন। তখনই তাঁরা জানতে পারেন এই ঘটনায় জড়িত রয়েছে বামশোর গ্রামের বাসিন্দা সাহিল সেখ ।

জানা গেছে,মেয়েটির পরিবার ও আত্মীয়রা ভাতারে এসে অভিযুক্ত যুবকের সন্ধান পেতে প্রচেষ্টা চালিয়ে যান । কিশোরীর বাবা ভাতারে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের কার্যকর্তাদের কাছে সহযোগিতার আবেদন করেন । খোঁজাখুঁজির সময় তারা জানতে পারেন যে ভাতার বাজারে পুরনো বিডিও অফিসের উলটো দিকের বাসিন্দা এক যুবকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সাহিল সেখের । বিষয়টি তারা ভাতার থানায় জানালে আজ সকালে সাহিলের বন্ধুর বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী । সাহিলের বন্ধুকে না পেয়ে পুলিশ তার মাকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু  তিনি কিছু কবুল করতে চাননি বলে অভিযোগ ।  এরপর বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালিয়ে এদিন বিকেলের আগেই বর্ধমান শহরের কাছে একটি জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত সাহিল সেখকে । পরে তাকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় জড়িত সাহিলের বন্ধুকেও গ্রেপ্তারের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা ।।

Previous Post

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী 

Next Post

পথচারী মেয়েদের উপর রাসায়নিক ছুড়ত দিলশাদ, দগ্ধ হয় এক ছাত্রী : হাতেনাতে ধরল উত্তরপ্রদেশ পুলিশ 

Next Post
পথচারী মেয়েদের উপর রাসায়নিক ছুড়ত দিলশাদ, দগ্ধ হয় এক ছাত্রী : হাতেনাতে ধরল উত্তরপ্রদেশ পুলিশ 

পথচারী মেয়েদের উপর রাসায়নিক ছুড়ত দিলশাদ, দগ্ধ হয় এক ছাত্রী : হাতেনাতে ধরল উত্তরপ্রদেশ পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • প্রবল গনরোষের মুখে পড়ে পদত্যাগ করে রাজনীতিকে বিদায় জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 
  • বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভিতরে জিহাদি আইনজীবীদের দ্বারা আক্রান্ত হলেন আইনজীবী চৈতালী চক্রবর্তী 
  • লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু 
  • পথচারী মেয়েদের উপর রাসায়নিক ছুড়ত দিলশাদ, দগ্ধ হয় এক ছাত্রী : হাতেনাতে ধরল উত্তরপ্রদেশ পুলিশ 
  • মঙ্গলকোটের হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার ভাতারের বামশোর গ্রামের যুবক, হিন্দুত্ববাদী এই সংগঠনগুলি বলছে “লাভ জিহাদ” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.