এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ জুন : ‘লাভ জিহাদের’ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হল বাংলাদেশের ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের মেয়ে ঐশী ধর । ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম হয়েছে উর্মি আক্তার । ধর্মান্তরিত হওয়ার পরেই ওই তরুনী তার মুসলিম প্রেমিক আব্দুল্লাহকে ইসলামি রীতিতে নিকাহ করেছে ।
জানা যায়, গত ১ এপ্রিল বরিশাল আদালতের নোটারি পাবলিক অ্যাডভোকেট সৈয়দ মাসুম মিয়ার সেরেস্তায় এফিডেভিটের মাধ্যমে ঐশী ধর ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে উর্মি আক্তার রাখেন। বর্তমানে তার বয়স ১৯ বছর। ধর্মান্তরের পর ঝালকাঠি শহরের ১ নম্বর পশ্চিম চাঁদকাঠি ওয়ার্ড এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন পরশের সঙ্গে নিকাহ করেছেন । সূত্র মতে, গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসের মাধ্যমে তাদের বিয়ে নিবন্ধিত হয়। পরে ইসলামী শরিয়াহ অনুযায়ী তারা দাম্পত্য জীবন শুরু করেন।
উর্মি আক্তারের পিতা বিষ্ণু চন্দ্র ধর ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কন্যার ধর্মান্তর ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।।
