এইদিন স্পোর্টস নিউজ,১৬ জুন : পাকিস্তান মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা বর্তমান প্রধান কোচ ওয়াহাব রিয়াজের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন । একজন বা দু’জন নয়,পাকিস্তান মহিলা দলের বেশ কয়েকজন খেলোয়াড় ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ।
খেলোয়াড়রা তাদের পরিবারের সদস্যদের কাছে এই বিষয়টি জানান এবং পরিবারের সদস্যরা পিসিবিকে অবহিত করেন, কিন্তু পিসিবি এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।খেলোয়াড়দের অভিযোগ, ওয়াহাব রিয়াজ ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনার নামে খেলোয়াড়দেরকে বহুবার তার রুমে ডেকে নিয়ে সেখানে তাদের ধর্ষণ করেছে ।।
