• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ি বানিয়ে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল বাংলাদেশি দম্পতি ; সাগরদিঘিতে আসার পর ২ সন্তানের জন্ম, অবশেষে ১৩ বছর পর ফিরতে হচ্ছে স্বদেশে 

Eidin by Eidin
June 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাড়ি বানিয়ে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল বাংলাদেশি দম্পতি ; সাগরদিঘিতে আসার পর ২ সন্তানের জন্ম, অবশেষে ১৩ বছর পর ফিরতে হচ্ছে স্বদেশে 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৭ জুন : অনুপ্রবেশ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার । তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘাঁটি গেড়ে থাকা একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে । সবচেয়ে বেশি ধরা পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে । এই ধারাবাহিকতায় শনিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশের অভিযানে ধরা পড়ে গেল এক বাংলাদেশি দম্পতি । 

পুলিশ ধৃত বাংলাদেশিকে উজির আলি (৪৩) নামে চিহ্নিত করেছে । সে আদপে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা । ধৃত উজির আলি পুলিশের জেরায় জানিয়েছেন, বছর ১৩ আগে স্ত্রী জাইনুর খাতুন(৩৬) ও বড় ছেলে সিহাদ শেখ(১৫)কে তিনি রঘুনাথগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এদেশে ঢুকে পড়ে । এরপর সাগরদিঘি থানার ডুমারপাহাড় এলাকায় বসবাস শুরু করে । স্থানীয় সহানুভূতিশীল মানুষদের সহায়তায় ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নেয় । দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করছিল । সেখান থেকে টাকা জমিয়ে ডুমারপাহাড় এলাকায় ১৫ শতক জায়গা কেনে । তারপর বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করে । এখানেই জন্ম হয় তাদের মেজো ছেলে ইনজামুল হক(১০) ও ছোট ছেলে সাহাদ শেখের (৪)। তিন পুত্রসন্তানসহ তাদের সুতি থানা এলাকার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে ওই চারজনকে ।

প্রসঙ্গত, বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী ধরা পড়ছে দেখে বাংলাদেশ সরকার এখন তাদের নিতে অস্বীকার করছে । প্রায় দিনে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের লেলিয়ে দিয়ে ঝামেলা পাকাচ্ছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী । এমনকি সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে আটকাতেও জাতিসংঘের দারস্থ হয়েছে বাংলাদেশ সরকার । জাতিসংঘ  ভারতকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ করার জন্য বলেছে । কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে তারা কোনো আপোষ করবে না । কোনভাবেই অনুপ্রবেশকারীদের বরদাস্ত করবে না ভারত ।। 

Tags: Murshidabad
Previous Post

শিবভক্তির নির্দশন স্বরূপ মুসলিম নামের পরে ‘শঙ্কর’ পদবি ব্যবহার, শিবরাত্রিতে উপবাস করেন, কপালে আঁকেন তিলক, ভারতীয় হিন্দু পরিবারের বধূ হতে চান, কে এই আফগান মডেল ?  

Next Post

পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা সালিশী সভায় গণপ্রহারে আহত তৃণমূল নেতার মৃত্যু   

Next Post
পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা সালিশী সভায় গণপ্রহারে আহত তৃণমূল নেতার মৃত্যু   

পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা সালিশী সভায় গণপ্রহারে আহত তৃণমূল নেতার মৃত্যু   

No Result
View All Result

Recent Posts

  • মহিলা সাংসদদের সম্পর্কে  আপত্তিকর মন্তব্য ; তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে পুরো বর্ষাকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড 
  • “হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই” : দক্ষিণের খলনায়ক প্রকাশ রাজ
  • “ভাইপোপন্থী তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো” : ‘গরুর গাড়ির হেডলাইট’ অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর  
  • মেয়ে সুপ্রিয়া সুলে সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন শারদ পাওয়ার 
  • “ওরা সাজানো বিরোধী বি-টিম দিয়ে নির্বিষ ভাষণ চায়” : কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার প্রতিক্রিয়া জানালেন মমতা ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.