• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 

Eidin by Eidin
June 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৬ জুন : সন্দেশখালির ত্রাস জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার করল পুলিশ । রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়ে লেখা হয়েছে, ‘শেখ শাজাহানের ডেরায় রাজ্য পুলিশের অভিযান, উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার৷ গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে সন্দেশখালির বিভিন্ন এলাকায় চলছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এস.টি.এফ) এবং বসিরহাট জেলা পুলিশের যৌথ অভিযান। শেখ শাজাহানের সঙ্গী দুষ্কৃতীদের খোঁজে সরবেড়িয়া বাজার সংলগ্ন একাধিক এলাকায় বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৭ টি আগ্নেয়াস্ত্র এবং ৩৫ রাউন্ড গুলি।’

জানা গেছে,গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে যে শেখ শাজাহান ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ভাই সন্দেশখালির মণিপুর গ্রামের নবীন দাস ও গোপাল দাসের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছে । এরপর আজ সকালে তাদের বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । বাড়ি ও বাড়ি সংলগ্ন পুকুরে তল্লাশি চালায় পুলিশ । এরপর পুকুরের জল থেকে উদ্ধার হয় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র । কোথা থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল এবং কি উদ্দেশ্যে আনা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।।

Tags: SandeshkhaliSouth 24 Parganas
Previous Post

রংপুরে নির্মীয়মান রামমন্দিরের নির্মানে ভারতের অর্থায়ন নেই : স্পষ্ট জানিয়ে দিলেন মূল উদ্যোক্তা ; নিজের দেশের কট্টরপন্থীদের অপপ্রচারের তীব্র সমালোচনা করেছেন জামাত ইসলামি নেতা 

No Result
View All Result

Recent Posts

  • সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 
  • রংপুরে নির্মীয়মান রামমন্দিরের নির্মানে ভারতের অর্থায়ন নেই : স্পষ্ট জানিয়ে দিলেন মূল উদ্যোক্তা ; নিজের দেশের কট্টরপন্থীদের অপপ্রচারের তীব্র সমালোচনা করেছেন জামাত ইসলামি নেতা 
  • ফুটবল বিশ্বকাপে এক নতুন অধ্যায়ের শুরু ; বিরতির সময় আয়োজন করা হবে সঙ্গীতানুষ্ঠান
  • ইরানি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা ; রাডার কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা 
  • আদালতের নির্দেশে সম্ভলের খেদেশ্বর মহাদেব মন্দিরের কাছে ৫০০ বছরের পুরনো অবৈধ মাজার ভেঙে দিল প্রশাসন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.